× Banner
সর্বশেষ
বই মেলা হলো ভাষা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার মিলনমেলা -সংস্কৃতি মন্ত্রী আজ ৮ মার্চ রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ মার্চ (২৩ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বর্ষবরণের পোশাক তৈরীর কাজে মোনালিসা ও ঝুম্পার ব্যস্ত সময় পার

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ এপ্রিল, ২০১৯

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা): পহেলা বৈশাখ মানেই বাংলা নববর্ষ। আর নববর্ষ মানেই বাঙালীদের প্রাণের উৎসব। উৎসবকে প্রাণবন্ত করে তুলতে করা হয় নানা আয়োজন। এ দিন প্রতিটি বাঙালী নারী-পুরুষ ও কিশোর-কিশোরীরা বৈশাখী সাজে বর্ষবরণ উৎসব উদযাপন করে থাকে। উৎসবকে ঘিরে ব্যস্ত হয়ে পড়েন বৈশাখী পোশাক তৈরীর কারিগর ও ফ্যাশান ডিজাইনাররা।

দেশের অন্যান্য স্থানের ন্যায় পাইকগাছাতেও চলছে বর্ষবরণের নানা প্রস্তুতি। পোশাক ডিজাইনারের কাজে ব্যস্ত সময় পার করছেন মোনালিসা ও ঝুম্পা সানা নামে দুই ফ্যাশান ডিজাইনার। মোনালিসা একজন ফ্যাশান ডিজাইনার হলেও পৌর সদরে অভিজাত মার্কেটে তার একটি মনি’স খুশি নামে ফ্যাশান হাউজ রয়েছে। যেখানে এক দিক যেমন বিভিন্ন ধরণের পোশাক পাওয়া যায়, তেমনি বিভিন্ন দিবসকে সামনে রেখে দিবসের সাথে মিল রেখে তৈরী করেন ডিজাইন করা পোশাক। যা তিনি ঢাকা সহ দেশের বিভিন্ন ফ্যাশান হাউজে বাজার জাত করে থাকেন। মোনালিসার সাথে সহযোগী হিসাবে রয়েছেন ঝুম্পা সানা।

দু’জনই উপজেলা মহিলা বিষয়ক দপ্তর থেকে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করার মাধ্যমে ডিজাইনের কাজ শিখেছেন। ডিজাইনার মোনালিসা জানান, আমি প্রতি বছর ছোট পরিসরে এ ধরণের কাজ করে থাকি। তবে গত বছর মহিলা বিষয়ক দপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করে এ বছর বর্ষবরণ উৎসবকে সামনে রেখে বেশ বড় পরিসরে ব্লক প্রিন্টের কাজ করছি। ইতিমধ্যে ঢাকার ফ্যাশান হাউজ থেকে বড় ধরণের অর্ডারও পেয়েছি। অর্ডারের মধ্য রয়েছে, শাড়ি, পাঞ্জাবী ও থ্রী পিচ। পাঞ্জাবী ও থ্রী পিচ এর মূল্য ধরা হয়েছে, ৫শ থেকে ১ হাজার টাকা, শাড়ী রয়েছে ৮শ থেকে দেড় হাজার টাকা। প্রতিদিন কমপক্ষ ২০টি পোশাকের কাজ সম্পন্ন করছি।

আর এ জন্য ব্যস্ত সময় পার করতে হচ্ছে বলে ডিজাইনার ঝুম্পা সানা জানান। মোনালিসা ও ঝুম্পার ন্যায় মহিলা বিষয়ক দপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করে অনেক নারীদের আত্মকর্মসংস্থান হয়েছে বলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..