× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

বর্তমান সরকার পজিটিভ সরকার

admin
হালনাগাদ: রবিবার, ৬ মার্চ, ২০১৬

বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য একটি পজিটিভ সরকার বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

রোববার (০৬ মার্চ) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবেরর সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে সবাই একসঙ্গে হয়ে কাজ করার কারণেই আমরা সকল প্রতিকূলতা কাটিয়ে উঠে স্বাধীনতা অর্জন করেছিলাম। এখনো আমাদের সবাইকে একসঙ্গে হয়ে কাজ করতে হবে। বর্তমান সরকার দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করার সর্বোচ্চ চেষ্টা করছে।

চুমকি বলেন, সর্বক্ষেত্রে নারীদের পদচারণা বাড়ছে। এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে নারীরা তাদের সফলতার স্বাক্ষর রাখেননি। দেশের উন্নয়নে নারী-পুরুষ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

মহিলা পরিষদ, কমর্মজীবী নারী, প্রগতিশীল নারীসহ কয়েকটি নারী সংগঠন মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে নারী সংগঠনগুলোর পক্ষ থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে নারী-পুরুষের সমতা বিধানের দাবি জানানো হয়। নারী নিরাপত্তা বিধানে সরকারকে আরো জোর দেওয়ারও দাবি জানায় সংগঠনগুলো।


এ ক্যটাগরির আরো খবর..