× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

বর্তমান চেয়ারম্যানসহ ছয় শতাধিক বিএনপি নেতা কর্মীর আওয়ামীলীগে যোগদান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশাল-১ আসনের মহাজোট প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেন, নৌকায় ভোট দিয়েই দেশ স্বাধীনতা পেয়েছি। আবার নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেশ আজ উন্নয়নশীল দেশেরে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। মানুষের জীবন যাত্রার মান বেড়েছে।

অপর দিকে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা পাঁচ বারের প্রধানমন্ত্রী ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত পাঁচ বছর ক্ষমতায় থেকে পাঁচ বার দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করেছে। খালেদা নিজেও তার স্বামী জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত চ্যারিটেবল মামলায় দুর্নীতি করে বর্তমানে সাঁজা ভোগ করছেন। মানুষ আওয়ামীলীগকে ভোট দিয়ে জামাত -বিএনপির সেই দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে।

সোমবার সন্ধ্যায় রত্নপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামীলীগের উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেছেন।

রত্নপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক অমিয় লাল চৌধুরীর সভাপতিত্বে উঠান বৈঠকের আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বরিশাল-২আসনের এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়মীলীগ সমন্বয়ক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, যুবলীগ সাধারণ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান সাহাজাদা, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নাসির মিয়াসহ প্রমুখ। ওই সভায় বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার বজলুর রহমান ও তার ছেলে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা ওয়ার্কাস পার্টির নেতা মশিউর রহমান বাদশা’র নেতেৃত্বে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার বিএনপিসহ বিভিন্ন দলের পাঁচ শতাধিক নেতাকর্মী ও আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের কৃষক দলের সভাপতি ও ইউপি সদস্য আজিজুল ইসলাম শাহ নেতৃত্বে শতাধিক বিএনপি নেতাকর্মী প্রধান অতিথি আবুল হাসানাত আবদুল্লাহ (এমপির)হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..