বরেণ্য নাট্যব্যক্তিত্ব আলী যাকেরের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আলী যাকেরের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, মহান মুক্তিযুদ্ধের শব্দসৈনিক, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পুরোধাব্যক্তিত্ব আলী যাকেরের ইন্তেকালে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

মন্ত্রী আজ শোকবার্তায় অভিনেতা আলী যাকেরকে বহুমুখী প্রতিভার অধিকারী হিসেবে বর্ণনা করে বলেন, তিনি ছিলেন একাধারে অভিনেতা, পরিচালক, নির্দেশক, কলামিস্ট, নাট্য সংগঠক ও একটি বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার। টেলিভিশন ও মঞ্চনাটকে সমান জনপ্রিয় ব্যক্তিত্ব আলী যাকের তাঁর অভিনয় ও সৃজনশীল কর্মের মধ্য দিয়ে এদেশের অগণিত দর্শক–শ্রোতার হৃদয়ে  বেঁচে থাকবেন।

তথ্যমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।