আলী যাকের এর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

আলী যাকের এর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা আলী যাকের এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী আজ শোকবার্তায় জানান, আলী যাকের ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন একাধারে অভিনেতা, পরিচালক, নির্দেশক, কলামিস্ট, নাট্য সংগঠক ও একটি বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার। টেলিভিশন ও মঞ্চ নাটকে তাঁর ছিল সমান জনপ্রিয়তা। বিভিন্ন টিভি নাটকে তাঁর অভিনয় দর্শকের হৃদয় ছুঁয়েছে।

এ শক্তিমান অভিনেতার মৃত্যুতে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে যে ক্ষতি হলো তা সহজে পূরণ হওয়ার নয়। তিনি তাঁর অভিনয় ও সৃজনশীল কর্মের মাধ্যমে এদেশের অগণিত দর্শক–শ্রোতা হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। 

প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।