বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ভোট দেননি বর্তমান মেয়র

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ভোট দেননি বর্তমান মেয়র

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।  বরিশাল সিটি করপোরেশনে নির্বাচন চলাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভোট দিতে যাননি বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

সোমবার (১২ জুন) ভোটের দিন বরিশালে ফেরেননি তিনি। গত ২৬ মে প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই বরিশালের বাইরে অবস্থান করছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

জানা গেছে, বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদে এবার মনোনয়ন পান সাদিকের চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। কিন্তু মনোনয়ন নিয়ে শুরু থেকেই চাচা-ভাতিজার মধ্যে বিভেদ চলছিল।

দলীয় সূত্র থেকে জানা যায়, বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ দলীয় মনোনয়ন ঘোষণার পর এপ্রিলের প্রথম দিকে বরিশাল থেকে ঢাকায় যান। এরপর আর বরিশালে আসেননি তিনি।

নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আবুল খায়েরের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মীর আমিন উদ্দীন সংবাদমাধ্যমকে বলেন, দলের উচ্চপর্যায় থেকেই তাকে (সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ) সিটি নির্বাচনের আগে বরিশালে না ফেরার জন্য নির্দেশনা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।