মেহেরপুরে সাংবাদিকদের সাথে পৌর মেয়রের মতবিনিময় সভা

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর পৌরসভার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় কালাচাঁদ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পৌর উন্নয়নের সম্ভাবনা ও সমস্যার বিভিন্ন দিক তুলে ধরেন পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু।

মতবিনিময়ে পুরাতন হাসপাতালের জায়গা ও মার্কেট নির্মান নিয়ে প্রধান আলোচ্য বিষয় নিয়ে পৌর মেয়র জানান, পৌরসভা প্রতিষ্ঠার পর থেকেই পুরাতন হাসপাতালের জায়গাটি পৌরসভার। যার অনুকুলে প্রতিটি প্রমানপত্র তিনি সাংবাদিকদের উপস্থাপন করেন। সেখানে রেকর্ডে দেখা যায় ৩৬৫৩ খতিয়ানে ১.৬২ শতক সম্পত্তি এস.এ-সি.এস ও আর.এস রেকর্ড পৌর মালিকানায়। যার খাজনা পৌরসভা দিয়ে আসছে। পুরাতন হাসপাতাল বর্তমান স্থানে স্থানান্তর হওয়ার পর পৌর সভা জায়গাটি বুঝে পাওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় তা আটকে যায়।

পরবর্তিতে পৌর কর্তৃপক্ষ সমস্ত আইনি জটিলতা কাটিয়ে এই স্থানে মার্কেট নির্মানের উদ্যোগ নিলে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা জারীর কারণে তা বন্ধ হয়ে যায়। মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।