বরিশাল সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ভোটারদের দীর্ঘ লাইন

বরিশাল সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ভোটারদের দীর্ঘ লাইন

দেশের ইতিহাসে এবারই প্রথম বরিশাল সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে উৎসাহ উদ্দীপনা নিয়ে কেন্দ্রে আসছেন ভোটাররা। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।

সোমবার (১২ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। কেন্দ্রীয়ভাবে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এই নির্বাচন পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।

মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, জাতীয় পার্টির প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, জাকের পার্টির মিজানুর রহমান, স্বতন্ত্র হিসেবে সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে সাবেক ছাত্রদল নেতা কামরুল আহসান রুপন প্রমুখ।

এ ছাড়াও ১১৮ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মিলে মোট ১৬৭ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।

জানা গেছে, বরিশাল সিটি এলাকায় মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন ও নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন।

এদিকে ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথের জন্য দেড় হাজার ইভিএম মেশিন রয়েছে। কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে প্রায় ১২০০ সিসি ক্যামেরা বসানো হয়েছে। আর নির্বাচনি এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাড়ে ৪ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি দশ প্লাটুন বিজিবি, ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

২৪ নম্বর ওয়ার্ডে পিটিআই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিমল চন্দ্র দাস জানান, সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর থেকেই কেন্দ্রে ভোটার উপস্থিতি ভালো। তবে এই কেন্দ্রে নারীদের তুলনায় পুরুষ ভোটারের উপস্থিতি বেশি।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ূন কবির জানান, সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।