× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

আঞ্চলিক প্রতিনিধি

বরিশাল-ঢাকা মহাসড়ক খানাখন্দ আর টিউমারে ভরা

Kishori
হালনাগাদ: শনিবার, ৫ জুলাই, ২০২৫
বরিশাল-ঢাকা মহাসড়ক

সড়কের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। কোথাও আবার জেগে ওঠেছে টিউমার। সরেজমিনে দেখে বোঝার উপায় নেই এটা ব্যস্ততম বরিশাল-ঢাকা মহাসড়ক। খানাখন্দে ভরা এসব স্থানে ছোট-বড়, মাঝারি ও ভারী যানবাহন চলতে গিয়ে অহরহ ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে গাড়ি, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। সড়কটির বেহাল দশায় প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হচ্ছেন দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষ।

সরেজমিন শনিবার দুপুরে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার বরিশালের গৌরনদী, টরকী বাসষ্ট্যান্ড এলাকা ঘুরে দেখা গেছে, মহাসড়কের অসংখ্য স্থানে বিটুমিন (পিচ) আর পাথরের কার্পেটিং উঠে কাঁদা মাটির সড়কে পরিণত হয়েছে। সড়কটির দুই পাশে ঢালের মাঝে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। পিচ-পাথর একাকার হয়ে মহাসড়কের মধ্যে উচু হয়ে টিউমারে রুপ নিয়েছে। ফলে ব্যস্ততম বরিশাল-ঢাকা রুটে চলাচলকারী বিভিন্ন ভারী যানবাহন, ইজিবাইক, মাহিন্দ্রা, মোটরসাইকেল, ব্যাটারি চালিত ভ্যান ও রিক্সা গর্তের কারণে ধীরগতিতে চলাচল করতে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি করছে। পাশাপাশি দুরপাল্লার পরিবহনের বিবেকহীন ওভারটেকিংয়ের কারণে ছোট যানবাহনের দুর্ঘটনা লেগেই রয়েছে। তবে বরিশাল সড়ক ও জনপদ বিভাগ মহাসড়কের গর্ত ভরাট করতে ইটের সুরকি দিয়ে উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে।

মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডের ব্যবসায়ী মনিষ চন্দ্র বিশ্বাস সহ একাধিক ব্যবসায়ীরা জানিয়েছেন, অনেকদিন ধরেই মহাসড়কের বেহাল দশা। সড়কের কোথাও খানাখন্দ আবার টিউমারের মত উচু হয়ে আছে। এতে করে প্রতিনিয়ত অত্যন্ত ঝুঁকি নিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করছে। যে কারনে পূর্বের চেয়ে সড়ক দূর্ঘটনা বহুগুনে বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধনের আগে এ সড়কটি ছয়লেন করা উচিত ছিলো। তা না করে সেতু চালু করায় পরিবহনসহ অন্যান্য যানবাহনের চাঁপ পূর্বের তুলনায় বহুগুন বেড়ে যাওয়ায় সড়ক যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সরু সড়ক এখন মৃত্যুকূপে পরিনত হয়েছে।

এ রুট দিয়ে চলাচলকারী একাধিক পরিবহন ও ট্রাক চালকরা জানিয়েছেন, মালবাহী পরিবহন ও যাত্রীবাহী পরিবহনের চাকা গর্তের মধ্যে পড়ে ইঞ্জিন বিকল সহ ও টায়ার-টিউবে সমস্যা হচ্ছে। পাশাপাশি যাত্রীদেরও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। যানবাহন চালকেরা গুরুত্বপূর্ণ এ মহাসড়কটি দ্রæত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি করেছেন।

এবিষয়ে বরিশাল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, টানা বৃষ্টির কারনে সড়কটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির কারনে পাথর-পিচ দিয়ে সড়কটি সংস্কার করা যাচ্ছেনা। এরপরও ইটের সুরকি ফেলে গর্তগুলো ভরাট কাজ চলছে। বৃষ্টিপাত শেষ হলেই দ্রæতগতিতে সংস্কার কাজ শুরু করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..