× Banner
সর্বশেষ
সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী আগৈলঝাড়ায় ছদ্মবেশী নারী দিয়ে জমি বিক্রির অভিযোগ, জাল দলিল বাতিলের দাবি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বরিশালে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১০ মে, ২০২৪
মনোনয়নপত্র জমা

চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জেলার বানারীপাড়া, বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলায় চেয়ারম্যান, পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলার জ্যেষ্ঠ নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সী।

সূত্রমতে, বানারীপাড়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাওলাদ হোসেন সানা ও সলিয়াবাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন আহমদ, রাহাদ হোসেন, আজিজুল ইসলাম, ইকবাল হোসেন, সুলতান শিকদার। নারী ভাইস চেয়ারম্যান পদে নাজমিন জাহান পলি, ঝুমুর খানম, নাজনীন হক, বিলকিস আক্তার ও সাবিনা ইয়াসমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উজিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হাফিজুর রহমান ইকবাল ও সুখেন্দু শেখর বৈদ্য। ভাইস চেয়ারম্যান পদে অপূর্ব কুমার বাইন রিন্টু, এবিএম মিজানুর রহমান সবুজ ও রফিকুল ইসলাম। নারী ভাইস চেয়ারম্যান পদে সীমা রানী শীল ও মোর্শেদা পারভীন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বাবুগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন ও নারী নেত্রী সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব। ভাইস চেয়ারম্যান পদে ওবায়দুল হক জুয়েল, ইকবাল আহম্মেদ ও হাদিসুর রহমান খান। নারী ভাইস চেয়ারম্যান পদে আলোচিত নারী নেত্রী মৌরিন আক্তার আশা আহম্মেদ ও রিফাত জাহান তাপসী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৫ জুন এই তিন উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..