× Banner
সর্বশেষ
শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বরিশালে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, চালক হেলাপার আটক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
বরিশালে সড়ক দুর্ঘটনা

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে সাকুরা পরিবহনের চাঁপায় মোটরসাইকেল চালকসহ দুই জন নিহত হয়েছেন। ঘটনার পররেই স্থানীয় জনতা ঘাতক সাকুরা পরিবহনের চালক ও হেলপারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- মুলাদী পৌরসভার ৪ নম্বার ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেম ফরাজীর ছেলে ইয়াদ উদ্দিন কামাল (৩৫) ও অজ্ঞাতনামা মোটরসাইকেল চালক (৩০)।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, গৌরনদী থেকে মোটরসাইকেলযোগে মুলাদীগামী মোটরসাইকেলের সাথে ঢাকাগামী সাকুরা পরিবহনের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হন। ওসি আরও জানিয়েছেন, আটক সাকুরা পরিবহনের চালক বরগুনা জেলার আমতলীর গুলিশাখালী গ্রামের পুলিন মিস্ত্রির ছেলে মিন্টু মিস্ত্রি (৩৫) ও হেলপার বরিশালের শায়েস্তাবাদ এলাকার নুরুল হক হাওলাদারের ছেলে রবিন হাওলাদারের (২৩) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..