× Banner
সর্বশেষ
কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি

সাংগঠনিক বিস্তৃতির অংশ হিসেবে বরিশাল মহানগরে ১০৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মহানগর পর্যায়ে এটি তাদের তৃতীয় আহবায়ক কমিটি।

বুধবার দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বরিশাল মহানগরের কমিটি প্রকাশ করা হয়। সংগঠনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল আগামী ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের ঘোষিত কমিটিতে শহিদুল ইসলাম শাহেদকে আহবায়ক, মো. শাহাদাত হোসেনকে সদস্য সচিব, মাহফুজুর রহমান ইমরানকে মুখ্য সংগঠক ও ইসরাত জাহানকে মুখপাত্র করা হয়েছে। এছাড়াও কমিটিতে ১০ জনকে যুগ্ম আহবায়ক, ১২ জনকে যুগ্ম সদস্য সচিব, ১৩ জনকে সংগঠক এবং ৬৪ জনকে সদস্য করা হয়েছে। এর আগে দেশের দুটি মহানগর ও ১৪টি জেলায় আহবায়ক কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


এ ক্যটাগরির আরো খবর..