বরিশালে ট্র্যাংকলরি শ্রমিকদের বিক্ষোভ

বরিশালে ট্র্যাংকলরি শ্রমিকদের বিক্ষোভ

ট্র্যাংকলরি থেকে চাঁদাবাজি বন্ধের দাবি এবং ইউনিয়নের কোষাধ্যক্ষকে মারধরের প্রতিবাদে কর্মবিরতি পালন করে বিক্ষোভ মিছিল করেছেন বরিশালের ট্যাংকলরি শ্রমিকরা।

বুধবার সকাল ১০টায় নগরীর বান্দ রোড সংলগ্ন মেঘনা পেট্রোলিয়াম বরিশাল ডিপোর সামনে কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভ মিছিল করেন বিভাগীয় ট্র্যাংকলরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পর বেলা ১২ টার দিকে কর্মবিরতী প্রত্যাহার করা হয়।

বিক্ষোভ মিছিল চলাকালে বরিশাল বিভাগীয় ট্র্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ কামাল জানান, নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি কলোনী সংলগ্ন পদ্মা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে ট্রাকে তেলে নিয়ে বের হতে হলে ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীনসহ তার বাহিনীকে তাদের দাবিকৃত গাড়ী প্রতি এক হাজার টাকা করে চাঁদা দিতে হয়।

সংগঠনের কোষাধ্যক্ষ মাসুদ রানা প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়েছে। তাই সকাল থেকে চাঁদাবাজি বন্ধ ও হামলার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভ মিছিল করা হয়।

শ্রমিক নেতৃবৃন্দরা অভিযোগ করেন, স্থানীয় চাঁদাবাজদের দৌরাত্মের কারনে তারা দীর্ঘদিন থেকে অতিষ্ট। এ অবস্থায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অপরদিকে ট্র্যাংকলরি শ্রমিকদের ধর্মঘটের কারণে বরিশালে সকাল থেকে তেল আনা-নেওয়ার সকল কার্যক্রম স্থগিত থাকায় বিপাকে পরেছিলেন ব্যবসায়ীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।