× Banner
সর্বশেষ
মোঘল আমলের মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ মেধা ও দক্ষতার ভিত্তিতেই ক্রীড়াঙ্গনে মূল্যায়ন করা হবে – স্থানীয় সরকার মন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

আঞ্চলিক প্রতিনিধি

বরিশালে ছয় বছরে শিশু ধর্ষণ চেষ্টায় মামলা

Kishori
হালনাগাদ: শনিবার, ১০ মে, ২০২৫
https://thenewse.com/wp-content/uploads/Attempted-rape.jpg

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার বিদ্যানন্দনপুর গ্রামে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় স্থানীয় বাসিন্দা মজিবর বেপারীকে একমাত্র অভিযুক্ত করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কাজিরহাট থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ভিকটিমসহ তার বাবা এবং নানী শুক্রবার (৯ মে) রাতে থানার আসার পর তাদের জবানবন্দী রেকর্ড করা হয়েছে। পরবর্তীতে শিশুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

এজাহারের বরাত দিয়ে ওসি আরও জানান, ওই গ্রামের বাসিন্দা ছয় বছরের এক শিশু কন্যাকে গত ৮ মে দুপুরে বাড়িতে একাকি পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় প্রতিবেশী খালেক বেপারীর ছেলে মজিবর বেপারী (৫০)। এসময় ওই শিশুর চিৎকারে তার নানী এগিয়ে আসলে লম্পট মজিবর বেপারী দ্রæত ঘর থেকে বেরিয়ে পালিয়ে যাওয়ার সময় শিশুর নানী তাকে ঝাপটে ধরে। একপর্যায়ে ওই শিশুর নানীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মজিবর বেপারী দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে নাতনীর কাছে বিস্তারিত জেনে শিশুর পরিবার মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, পুরো বিষয়টি ধামাচাঁপা দেওয়ার জন্য লম্পট মজিবরের স্বজনরা শিশুর নানীকে প্রথমে টাকার প্রলোভন দেখায়। কিন্তু তাতে সে (নানী) রাজি না হওয়ায় তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ঘটনার পরেরদিন (৯ মে) কাজিরাট থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..