বরিশাল প্রতিনিধিঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগীর মৃত্যু। শনিবার রাতে ৪৪ বছর বয়সী নারী ও অপরজন আজ রবিবার সকালে ৪৫ বছর বয়স্ক রোগীর মৃত্যু।
হাসপাতাল কতৃপক্ষ জানান, করোনা ইউনিটে চিকিৎসাধীন আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে ৪৫ বছর বয়সী রোগীর মৃত্যু হয়। তার বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়। এর আগে শনিবার রাত ১২টার দিকে এই হাসপাতালে ভর্তির পর ৪৪ বছর বয়সী এক নারীকে করোনা ইউনিটে নেওয়ার পর পরই তিনি মারা যান। করোনা ইউনিটে দুই রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকেরাও উদ্বিগ্ন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বাকির হোসেন বলেন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করার পর গতকাল বিকেলে ওই রোগীকে এই হাসাপাতালে নিয়ে আসেন তার স্বজনেরা। ওই রোগীকে প্রথমে মেডিসিন ইউনিটে এবং পরে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। আজ সকালে তার মৃত্যু হয়।
বাকির হোসেন বলেন, ‘আমাদের এখানে করোনাভাইরাস শনাক্তকরণ কোনো কিট নেই। তবুও রোগীর লক্ষণ দেখে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’
তিনি আরও বলেন, এই রোগীর মৃত্যুর বিষয়টি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।
হাসপাতাল সূত্র জানায়, করোনা ইউনিটে এখন পাঁচজন রোগী ভর্তি আছেন। তারা কেউ করোনাভাইরাসে আক্রান্ত কিনা, সেটা পরীক্ষা-নিরীক্ষা না করে নিশ্চিত বলা যাবে না।
এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট ৭(সাত) জনের মৃ্ত্যু।