অবৈধভাবে নদীর মাটি কাটা, ইটের সাইজ সঠিক না থাকা এবং ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহারের দায়ে ভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলার গৌরনদী উপজেলার বাউরগাতি এলাকার এমএসএস ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার মালিক আল-মামুন খানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেন। পরে ফায়ার সার্ভিসের সমন্বয়ে পানি ছিটিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেন বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।