× Banner
সর্বশেষ
বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী বাড়ি বিক্রি না করায় বৃদ্ধ দম্পতির চলাচলে বাধা” মই দিয়ে চলাচল দম্পতির মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ একসঙ্গে ৫ সন্তান জন্ম, বাঁচল মাত্র একজন শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বৃক্ষরোপন গুপ্তবাহিনী ১৯৯৬ সালে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল – প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক রাজনৈতিকভাবে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে – পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বরিশালের নদী ও প্রাকৃতিক সৌন্দর্যে আমি মুগ্ধ – মার্কিন রাষ্ট্রদূত

ACP
হালনাগাদ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
বরিশালের নদী ও প্রাকৃতিক সৌন্দর্যে আমি মুগ্ধ - মার্কিন রাষ্ট্রদূত
বরিশালের নদী ও প্রাকৃতিক সৌন্দর্যে আমি মুগ্ধ - মার্কিন রাষ্ট্রদূত

প্রথমবার বরিশাল সফরে গিয়ে সেখানকার নদী, গ্রাম-বাংলার অপরূপ সৌন্দর্য এবং সাধারণ মানুষের আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

আজ (রোববার) দুপুরে বরিশাল প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা জানান।

নগরীর কীর্তনখোলা নদীতে এম ভি এম খান-৭ লঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সফরের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ক্রিস্টেনসেন বলেন, ‘বরিশাল অত্যন্ত মনোরম একটি জায়গা। এখানে এটিই আমার প্রথম সফর। ব্যক্তিগতভাবে নৌকা ভ্রমণ আমার ভীষণ পছন্দের। সকালে ঢাকা থেকে এসে ঝালকাঠির ভীমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখেছি।

স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচিত হতে পেরেও আনন্দ প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বাংলাদেশ-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও সুদৃঢ়। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের সবচেয়ে বড় ও প্রধান একক ক্রেতা দেশ যুক্তরাষ্ট্র।’

মার্কিন রাষ্ট্রদূতকে বরিশালে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আবারও তিনি বরিশালের সৌন্দর্য উপভোগ করতে যাবেন বলেও আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।

বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..