× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

বরিশালের জেল খাল পরিচ্ছন্ন কার্যক্রম শুরু

admin
হালনাগাদ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

বরিশাল প্রতিনিধিঃ বরিশালের তিন কিলোমিটারের জেল খাল যদি পুনরুদ্ধার করা যায়, তাহলে বরিশালকে প্রাচ্যের ভেনিস হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বললেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ শনিবার সকালে বরিশালের ঐতিহ্যবাহী জেল খালের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী নগরীর নথুল্লাবাদ থেকে কীর্তনখোলা নদীর পোর্ট মৎস্য অবতরণ কেন্দ্র পর্যন্ত জেল খালের পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন।

‘জনগণের জেল খাল : আমাদের পরিচ্ছন্নতা অভিযান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাল রক্ষার এ কার্যক্রমের সাথে প্রতিমন্ত্রী পলক বরিশাল জেলা প্রশাসন পরিচালিত ফেসবুক টিভির উদ্বোধন করেন।

আজ জেল খাল পরিচ্ছন্ন কার্যক্রমে মোট ৩০টি গ্রুপ অংশ নিয়েছে। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, সরকারি দপ্তর, ওয়ার্ড কাউন্সিলর, নারী কাউন্সিলর, বেসরকারি সংস্থা বা এনজিও, সাংস্কৃতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যান্ড গানের দল, শিক্ষাপ্রতিষ্ঠান, স্কাউট, গার্লস গাইড, মুক্তিযোদ্ধা সংসদ ও ফেসবুক গ্রুপে নিবন্ধিত স্বেচ্ছাসেবকদের সঙ্গে খাল পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নেন অভিজ্ঞ শ্রমিকরা।

এর আগে সকালে জেলা প্রশাসন সভা কক্ষে ‘তৃণমূলের তথ্য জানালা’ কর্মসূচির জেলা উদ্যোক্তাদের প্রশিক্ষণ পরিদর্শন করেন জুনাইদ আহমেদ পলক। এ সময় তিনি জানান, খুব শিগগির বরিশাল জেলার সদর উপজেলার প্রায় পাঁচ একর জমির ওপর নির্মিত হবে শেখ কামাল আইসিটি পার্ক।


এ ক্যটাগরির আরো খবর..