× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশালের অবৈধ খাল পুনরুদ্ধারে মাঠে নামবে নবগঠিত সবুজ আন্দোলন জেলা কমিটি

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Newly-formed-Green-Movement-District-Committee.jpg

পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় নিয়ে সম্মুখ যোদ্ধা হিসেবে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। সারাদেশে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও জনসমর্থন তৈরিতে জেলা ও উপজেলা কমিটি গঠন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ৩ মার্চ সবুজ আন্দোলন বরিশাল জেলা কমিটির অনুমোদন দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার এবং মহাসচিব মহসিন সিকদার পাভেল।

কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ডিজাইনার মোঃ রিয়াদুল আহসান সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম শামীম সাধারণ সম্পাদক ও তরুণ সংগঠক তারিন আহাম্মেদ সিদ্দিকী কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটির অনুমোদন দেয়া হয়।

সংগঠনের চেয়ারম্যান বলেন,আমরা দীর্ঘদিন ধরে রাষ্ট্রের পক্ষে আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায়ের জন্য রাজপথে আন্দোলন করছি। আমরা সকলেই অবগত আছি জলবায়ু বিপর্যয় এর ফলে বাংলাদেশের অন্যতম ঝুঁকিপূর্ণ বরিশাল উপকূলীয় অঞ্চল। আমরা আশা করি নতুন কমিটির মাধ্যমে বরিশাল সহ আশেপাশের জেলাগুলোর পরিবেশ বিপর্যয়, খাল ও জলাশয় দখলমুক্ত করা, নদী ভাঙ্গন রোধে জনসচেতনতা তৈরি, লবণাক্ত পানির পরিবর্তে মিঠা পানি ব্যবহারে উদ্বুদ্ধকরণ, বৃক্ষরোপন কর্মসূচি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। জেলার সকল বেদখলকৃত খাল পুনরুদ্ধারে জোরদার আন্দোলন করবে নতুন এই কমিটি।

মহাসচিব বলেন, বরিশাল অঞ্চল নদীমাতৃক এলাকা। আমরা চাই নতুন কমিটির মাধ্যমে প্রশাসনের সাথে সহযোগিতা করে বরিশাল অঞ্চলকে বাসযোগ্য ও সবুজায়ন করাসহ জনস্বার্থে সকল কাজ এগিয়ে নিবেন।

কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে নতুন কমিটির সকল সদস্যের জন্য শুভ কামনা জানানো হয়। জেলা কমিটির উল্লেখ যোগ্য পদে যারা আছেন তার মধ্যে অন্যতম, সহ-সভাপতি, মোহাম্মদ এমরান, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, বিলকিস আহমেদ লিলি, প্রফেসর মারুফুল করিম চৌধুরী, রোকসানা আইভী, যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলী খান, জাহাঙ্গীর হোসেন, ইঞ্জি: হুমায়ুন করিব, অর্থ সম্পাদক সিদ্দিকুর রহমান, আইন সম্পাদক এ্যাড. মোকলেছুর রহমান বাচ্চু, নারী ও শিশু সম্পাদক রেবেকা সুলতানা প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..