× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

প্রদীপ কুমার সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

বন্যা কবলিত মানুষের পাশে ৫ লক্ষ টাকা ও শুকনা খাবার নিয়ে সাপাহারবাসী

Kishori
হালনাগাদ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
শুকনা খাবার নিয়ে সাপাহারবাসী

“মানুষ মানুষের জন্য” বন্যা কবলিত বানভাসী মানুষের পাশে ৫ লক্ষ টাকা ও ৬০০টি শুকনা খাবারের প্যাকেট নিয়ে দ্বাড়িয়েছে নওগাঁর সাপাহার উপজেলাবাসী ও বৈশম্য বিরোধী শিক্ষার্থীরা।

সাপাহার সরকারী ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মো: ইউনুস আলী ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান এস এম শামীম আল মামুন জানান, উপজেলার সাপাহার সরকারী ডিগ্রী কলেজ,আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৈশম্য বিরোধী শিক্ষার্থীরা একত্রিত হলে আমরা কয়েকটি টিম করে দেই উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজারে বানভাসী মানুষের পাশে দ্বাড়ানোর জন্য টাকা এবং চাউল সংগ্রহ করার জন্য।

২৬ আগস্ট সোমবার বিকেল ৩টায় সমন্বয়ক আ: রশিদ ও শাহাদাৎ হোসেন জানান, গত ২৪ আগস্ট প্রথম দিনে ২লক্ষ ৬১ হাজার ৩শত ৬২ টাকা এবং ২য় দিনে ১লক্ষ ৯৮ হাজার ২শ ৪৭ টাকা ২দিনে প্রায় ৪লক্ষ ৬০ হাজার টাকা কালেকশন করি, আজ ২৬ আগস্ট সোমবার শুধু বাজারেই কালেকশন করছি এখনো সম্পূর্ন টাকা গননা করা হয়নি তবে ৫০হাজার পার হবে, আশা করি তবে ৫ লক্ষ প্লাস টাকা কালেকশান হবে এবং আজ বিকেল ৪টার মধ্যেই মমিনুল,বিভাস সাহা সহ বেশকিছু শিক্ষার্থী ও ২জন শিক্ষকসহ একটি ট্রাকে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নোয়াখালী লক্ষীপুরের উদ্দেশ্যে রওনা দিবো এবং যতোদিন বানভাসী মানুষরা স্বাভাবিক জীবনে ফিরে না আসবে ততো দিন আমাদের এই ত্রান সংগ্রহ কর্মকান্ড চলমান থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..