বন্যায় ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জন

বন্যায় ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জন

দেশের চলমান বন্যায় ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আলী রেজা। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ফেনীতে।  সিলেট জেলার বন্যা পরিস্থিতি সার্বিক উন্নতি হয়েছে বলেও তিনি জানান।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত সচিব এ কথা জানান ৷

এর আগেরদিন মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিলো ৩১। অর্থাৎ ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যুর খবর এলো।

জেলাভিত্তিক মৃতের সংখ্যা হলো- কুমিল্লা-১৪, ফেনী-১৭, চট্টগ্রাম-৬, খাগড়াছড়ি-১, নোয়াখালী-৮, ব্রাহ্মণবাড়ীয়া-১, লক্ষীপুর-১, কক্সবাজার-৩ ও  মৌলভীবাজারে ১ জন। এছাড়া মৌলভীবাজারে এখনও একজন নিখোঁজ রয়েছেন।

মৃতদের মধ্যে ৩৯ জন পুরুষ, ৬ জন নারী এবং ৭ শিশু রয়েছে বলে জানান কেএম আলী রেজা। বন্যাদুর্গত এলাকায় সাপের কামড়, পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলেন জানান আলী রেজা।

কেএম আলী রেজা জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তথ্যানুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৫৪ লাখ ৮০ হাজার ৪৬৩ জন। পানিবন্দি রয়েছে ১০ লাখ ৭২ হাজার ৫৭৯টি পরিবার। মৃত লোক সংখ্যা ৫২ জন। এরমধ্যে পুরুষ ৩৯ জন নারী ছয়জন ও শিশু সাতজন। সবচেয়ে বেশি মারা গেছে কুমিল্লায় ১৪ জন। নিখোঁজ একজন। সিলেট জেলা থেকে পাওয়া আজকের তথ্যানুযায়ী বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে।

এদিকে বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা ৪৯২টি। ১১ জেলায় পানিবন্দি রয়েছে ১০ লাখা ৭২ হাজার ৫৭৯ পরিবার। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৪ লাখ ৮০ হাজার ৪৬৩ জন।

অতিরিক্ত সচিব আরী রেজা বলেন, পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের জন্য মোট তিন হাজার ৪০৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে ৫ লাখ ২ হাজার ৫০১ জন মানুষ এবং ৩৬ হাজার ৪৪৮টি গবাদি পশু আশ্রয় দেয়া হয়েছে।

বন্যা আক্রান্ত জেলার সংখ্যা আগের মতোই ১১ টিই আছে। এগুলো হলো- ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার।

এছাড়া ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ৫৯৫টি মেডিকেল টিম চালু রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।