× Banner
সর্বশেষ
শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে – তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে আলোচনা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – অর্থমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১লা ফেব্রুয়ারি থেকে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ যাদের মোবাইলে মাইক্রোসফট উইন্ডোজ রয়েছে তাদের ফোনে বন্ধ হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় হোয়াটস অ্যাপ। ইতিমধ্যে সংস্থার তরফে জানানো হয়েছে যে, ৩১ শে জানুয়ারী রাত ১২টার পর থেকে উইন্ডোজ ফোনগুলিতে সম্পূর্ণ বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে তার আগেই নয়া অ্যাকাউন্ট খুলে নিতে বলা হয়েছে সংস্থার তরফে।

একই সঙ্গে হোয়াটস অ্যাপের তরফে আরও জানানো হয়েছে যে, Windows mobile operating system- এ মূলত আর কোনও আপডেট দেওয়া সম্ভব নয়। এমনকি নতুন আর কোনও ফির্চাসও দেওয়া সম্ভব নয়। আর সেই কারণে ৩১ তারিখে Windows সমস্ত মোবাইলে বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটস অ্যাপ। Windows ফোন ছাড়াও আরও বেশ কিছু ফোনেও আর কাজ করবে না হোয়াটস অ্যাপ। ফলে নতুন বছর থেকে কয়েকটি মোবাইল প্ল্যাটফর্মে সমর্থন বন্ধ করে দেওয়া হচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী কয়েক কোটি ফোনে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ ব্যবহার করা যাবে না।

জানা যাচ্ছে, আইওএস ৮ অথবা পুরোনো অপারেটিং সিস্টেমের আইফোনে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে হোয়াটসঅ্যাপের ব্যবহার বন্ধ হবে। এ ছাড়া অ্যান্ড্রয়েড ২.৩.৭ অথবা তার চেয়ে পুরোনো সংস্করণের ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যে পুরোনো অপারেটিং সিস্টেম ব্যবহারকারী গ্রাহকদের জন্য নতুন অ্যাকাউন্ট তৈরি করেছে হোয়াটসঅ্যাপ। এতে পুরোনো ফোনে হোয়াটসঅ্যাপ মুছে গেলে আর লগ ইন করার সুবিধা থাকছে না।


এ ক্যটাগরির আরো খবর..