× Banner
সর্বশেষ
লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বন্ধু তোর জন্য

admin
হালনাগাদ: শনিবার, ৬ আগস্ট, ২০১৬

মো.আমির সোহেল,মাদারীপুরঃ তিনটি অক্ষর মিলে একটি শব্দ, যেন মিশে আছে বিশ্বস্তুা আর নির্ভরতার মায়া। এ বন্ধন চিরন্তন শাশ্বত, সার্বজনীন। যা বলার সঙ্গে সঙ্গেই আমরা এক ধরনের স্বস্তি খুজে পাই। বন্ধু বয়স সময় স্থান সব ছাপিয়ে এই শব্দটি আমাদের খুব পরিচিত। বন্ধু শব্দটি যেন খুব কাছের।

বন্ধুর প্রতি ভালবাসা চিরকালীন, শেষে হয় না কখনো। পরিবারের কাজের মানুষের সঙ্গে যে কথাগুলো সহজে বলা হয়ে ওঠে না, বলা যায় না, এমন বিষয়গুলো শেয়ার করার একমাত্র নির্ভরতার মানুষ বন্ধু। সাধারণ খোঁজখবর নেওয়া থেকে বন্ধুর অন্তস্তলের লুকানো খবর যে মানুষটি ধরতে পারে, সেই প্রকৃত বন্ধু। বন্ধু প্রতিমুহূর্তের, প্রতিদিনের, জীবনব্যাপী। একটু ভিন্নভাবে বন্ধুর প্রতি ভালবাসা প্রকাশ করতে পালিত হয় বন্ধু দিবস।

বিশ্ব বন্ধু দিবসের ইতিহাস!
এ বন্ধন চিরন্তন শাশ্বত, সার্বজনীন। জীবনের লম্বা পথ পাড়ি দেওয়ার সময়টাতে আমরা এমন কিছু মানুষকে পেয়ে যাই। সে মানুষেরা আমাদের চলার পথে উৎসাহ জোগায়, কখনো বিষন্ন মনটাকে সতেজ করে তোলে, আবার কখনো তাকে আঁকড়ে ধরে সাহস পাওয়া যায়। পরিবারের পরেই আমরা যেন সবচেয়ে বেশি স্বস্তিবোধ করি বন্ধু নামক মানুষটার কাছে। ঠিক কবে থেকে বন্ধু দিবস পালন করা হচ্ছে তার সঠিক ইতিহাস নিশ্চিত ভাবে বলা সম্ভাব নয়। তবে ধারণা করা হয়, উনবিংশ শতাব্দীর ত্রিশ থেকে চল্লিশ দশকের মধ্যবর্তী সময়েই বন্ধু দিবস পালন শুরু হয় দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ে। ১৯৩৫ সালে আমেরিকার সরকার এক ব্যক্তিকে হত্যা করে। দিনটি ছিল আগস্টের প্রথম শনিবার। তার প্রতিবাদে পরের দিন ওই বন্ধ ব্যক্তির এক বন্ধু আতœহত্যা করেন। সে দিন থেকে জীবনের সাসা ক্ষেত্রে বন্ধুদের অবদানের প্রতি স¤œান জানানোর লক্ষ্যে আমেরিকান কংগ্রেস ১৯৩৫ সালে আগস্টের প্রথম রবিবারকে বন্ধু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়; ধীরে ধীরে আজ ৭ই আগস্ট জনপ্রিয় দিবস হয়ে উঠেছে সারা দুনিয়ায়। জীবনের সংকটে বন্ধু ছুটে যাই বন্ধুর কাছে। আবার আনন্দ-উল্লাস কিংবা দিন শেষের অবসরেও ভালবাসি বন্ধুত্বের কলতান শুনতে। বন্ধুত্বের পরিপূরক সম্পর্কের মাঝে খুঁজে পাই জীবন যাপনের ভিন্ন রস।

বন্ধুকে বিভিন্ন উপহার!
পরিবারের কাজের মানুষের সঙ্গে যে কথাগুলো সহজে বলা হয়ে ওঠে না, বলা যায় না, এমন বিষয়গুলো শেয়ার করার একমাত্র নির্ভরতার মানুষ বন্ধু। এই সম্পর্ক প্রতিদিন সমান গুরুত্বের হলেও বন্ধুকে একটু আলাদা করে মূল্যায়ন করতেই বন্ধু দিবস। বন্ধুর জন্য সবচেয়ে বেশী কিছু করতে পারা হলো শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেওয়ার মত কোন সম্পদ নাই। সে জানুক আমি তাকে ভালবেসেই সুখী, ভালবাসা, নির্ভরতা, বিশ্বাস একজন বন্ধুর সবচেয়ে বড় উপহার। তবুও ভালবাসার নিদর্শন কে না রাখতে চায়? সবাই চায় বন্ধুত্বের স্মৃতি ভালবাসা দিয়ে আগলে রাখতে? তাই ভালবাসার নিদর্শন হিসেবে বিশেষ দিনে আপনার প্রিয় বন্ধুর পছন্দের বিশেষ কিছু উপহার দিতে পারেন। বন্ধুত্বের বিশেষ কার্ড। যে ফুলকে ভালবাসে তাকে দিতে পরেন হরেক রকমের ফুলের তোরা। কিছু কিছু সময় বন্ধত্বের প্রতিক হিসেবে ফ্রেন্ডশিপ ব্যান্ড খুবেই জনপ্রিয়। আর নারী বন্ধুদের ভিতর অনেকর পছন্দের থাকে পুতুল কিংবা শোপিজ। বর্তমানে বন্ধুকে চকলেট দেওয়ার রীতিটাই যেন বেশি। এগুলো ছাড়াও কিন্তু আপনি ভিন্ন কিছু উপহার দিতে পারেন বন্ধুটিকে। হয়তো আপনার বন্ধুটি বইয়ের জগতে বিচরণ করতে পছন্দ করেন কিংবা বন্ধুর আগ্রহ রয়েছে বিভিন্ন ডিজাইনের টি-শাটের। মনে রাখবেন বন্ধু কী পছন্দ করেন সে হিসেবে বেছে নিতে পারেন বন্ধুর উপহার। বন্ধুর জন্য সবচেয়ে ভালো উপহার হলো বই। আর বন্ধু যদি হয় বইপোকা, তাহলে তো কোনো কথাই নেই। তবে এ ক্ষেত্রে জেনে নিন কী ধরনের বই বন্ধুর পছন্দ করে আপনার বন্ধু। কেউ হয়তো কবিতার বই পছন্দ করেন কিংবা কারও হয়তো ভ্রমণ কাহিনি। আবার কারও পছন্দের লেখক থাকতে পারে। সেই হিসেবে বইয়ের রাজ্য থেকে বন্ধুর পছন্দের বইটি বেছে নিন আর সুন্দর একটি মোড়কে জড়িয়ে বন্ধুকে উপহার দিন। অনেক বন্ধুই থাকেন যাঁদের বাড়িতে বিভিন্ন আকৃতি, রং ও ছাপার নিত্য নতুন মগ শোভা পায়। তাঁদের জন্য বেছে নিন এই উপহারটি। এছাড়া ফটোফ্রেম, চাবির রিং, ভিন্ন ডিজাইনের পেনড্রাইভ, মানিব্যাগ, দু-এশটি গাছের চারা, বন্ধুর লেখালেখির অভ্যাস থাকলে নোটবুক, আর টইটই করে ঘুরে বেড়ানো বন্ধুকে ব্যাকপ্যাক অথবা রোদচশমা, দিনক্ষণ ভোলাবাবুকে একটি টেবিল ক্যালেন্ডার ধরিয়ে দিন। সে জানবে আপনি তার উপকারই করছেন ও মেকআপের মতো নিত্য নতুন উপহার দিয়ে জয় করে নিতে পারেন আপনার প্রিয়ও বন্ধুর মন। মনে রাখবেন উপহারটি দেওয়ার বেলায় বন্ধুর শখকে প্রাধান্য দেবেন, নিজের ইচ্ছে নয়।

বন্ধুকে নিয়ে বেড়িয়ে আসুন!
এ ছাড়া দিনটি প্রিয় বন্ধুর সঙ্গে স্মরণীয় করে রাখার জন্য একটু ভিন্ন ভাবেই উদ্যাপন করলেন না হয়। বন্ধুকে নিয়ে ঘুরে আসুন নিজেদের কোনো পছন্দের জায়গা থেকে। আর যে বন্ধুর জন্য এত পরিকল্পনা, তাকে উপহার দিন নিজের কিছুটা সময়। এই উপহারটিই বন্ধুর কাছে হয়তো হয়ে যাবে সবচেয়ে মূল্যবান উপহার।

বন্ধুকে লেখা চিঠি!
কথাগুলো তোমাকে বলতেই অনেকক্ষণ বইয়ের কালো লাইন গুলোর নীচে কলম চালিয়েছি। আমি কিছুতেই মনোযোগ ধরে রাখতে পারছিলাম না। জীবনের সব মারাত্মক ভুলগুলো বার বার মনে উঁকি দিয়ে যাচ্ছিল আর আমি ওদের কাছে ধরা দিচ্ছিলাম। আমি খুব একাকী মানুষ। এরকম বিষন্ন সময় আমার দারুণ অসহ্য লাগে। একদিন অবশ্য এই দৈন্য ঘুচে যাবে, অন্তত আমি তাই বিশ্বাস করি। একটু হাঁটতে বেরিয়ে ছিলাম সন্ধ্যার পর এক সাথে রাস্তায়  ইচ্ছে করছিলো তোমার পাশে চুপচাপ বসে তোমার হাত’দুটি ধরে কিছু শক্তি সঞ্চয় করতে। তুমি যদি থাকতে তবে হয়ত তাই করতাম। ছিলেনা বলেই এই পত্র লেখা। শুভকামনা বন্ধু।

বন্ধুকে নিয়ে কবিতা!
বন্ধুত্ব মানে
ভালবাসার কালি দিয়ে লেখা কবিতা
বন্ধুত্ব মানে
বয়সের সাথে বয়সের মিল নয়,
বন্ধুত্ব মানে
মনের সাথে মনের মিল,
বন্ধুত্ব মানে
গোপনে হয়ে যাওয়া পরিচয়।
বন্ধুত্ব মানে
একাকীত্বের প্রতি অভিশাপ,
বন্ধুত্ব মানে
খুব প্রয়োজনে, খুঁজে পাওয়া দুটি হাত।

মো.আমির সোহেল
বিএ (অনার্স) ৪র্থ বর্ষ
ইতিহাস বিভাগ
কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ,মাদারীপুর।


এ ক্যটাগরির আরো খবর..