× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার মান উন্নত করতে শীঘ্রই এক লাখ জনবল নিয়োগ -স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার

জাবেদ এমরান

বন্ধুদের সাথে সাদা পাথর বেড়াতে গিয়ে তরুণের মৃত্যু

ACP
হালনাগাদ: সোমবার, ৯ জুন, ২০২৫
বন্ধুদের সাথে সাদা পাথর বেড়াতে গিয়ে তরুণের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের পর্যটন স্পর্ট সাদা পাথরে পানিতে ডুবে ইমন (১৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে সাদা পাথর পর্যটন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত ইমন সিলেট সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ডের লালাদিঘীর পাড় এলাকার জামাল মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিগঞ্জে দায়িত্বপ্রাপ্ত ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর অভিরঞ্জন দেব।

স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ইমন তার কয়েকজন বন্ধুর সঙ্গে সাদা পাথরে গোসল করতে নেমেছিল। এসময় পানির প্রবল স্রোতে তিনি তলিয়ে যায়। পরে সেখানে উপস্থিত তার সঙ্গীসহ আরও কয়েকজন খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী এবং ইমনকে উদ্ধারকারী জাহাঙ্গীর আহমদ ও শিপন বলেন, আমরা সাঁতার কাটছিলাম। এসময় ৭-৮ জনের একটি দল দেখি সাঁতার কেটে মধ্যখানে চলে যায়। তাদের মধ্যে একটি ছেলে পানিতে তলিয়ে যায়। প্রথমে নৌকা দিয়ে খুঁজি।কিন্তু পাওয়া যায়নি। পরে সবাই মিলে ডুব দিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

ঘটনাস্থল পরিদর্শন করে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুনন্নাহার বলেন, আমাদের গ্রাম পুলিশের লোকজন বার বার মাইকিং করে দর্শনার্থীদের সতর্ক করছে, সাঁতার না জানলে পানিতে নামতে নিষেধ করছে।

তিনি আরো বলেন- যে পর্যটক মারা গেছে জানতে পেরেছি সে সাঁতার জানতো না এবং ঝাপ না দিতে দায়িত্বরত বিজিবি তাকে না করেছিলেন। ছেলেটি তাদের কথা না শোনায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..