× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ

বন্দর প্রেসক্লাব বেনাপোলের সভাপতি কাজিম, সাধারন সম্পাদক আজিজুল ও সাংগঠনিক আনিছুর নির্বাচিত

admin
হালনাগাদ: বুধবার, ২ নভেম্বর, ২০১৬

বেনাপোল প্রতিনিধিঃ বন্দর প্রেসক্লাব বেনাপোলের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী এবং নতুন দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি এক সাধারন সভার মাধ্যমে সবোর্সস্মতি ক্রমে দৈনিক স্পান্দনের বেনাপোল প্রতিনিধি শেখ কাজিম উদ্দিনকে সভাপতি , বাংলা নিউজ টুয়েন্টিফোর ডট কমের ষ্টাফ রিপোর্টার আজিজুল হককে সাধারন সম্পাদক ও দৈনিক নওয়াপাড়ার বেনাপোল প্রতিনিধি আনিছুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি  গঠন করা হয়েছে।

বুধবার সকাল ১০ টার সময় বন্দর প্রেসক্লাবে প্রধান অতিথী শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষনা করেন।

সাধারন সভায় বন্দর প্রেসক্লাবে দি-বার্ষিক নির্বাচনে সকল সদস্যর উপস্থিতীতে সর্ব সম্মতিক্রমে পূর্ব কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষনা  করে  নতুন কমিটি গঠন করা হয়।

এর আগে সকাল ১১ টার সময় প্রধান অতিথীর নের্তৃত্বে বন্দর প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যলি বের করে।পরে স্থল বন্দরের সামনে অবস্থিত অস্থায়ী ভবনে প্রতিষ্ঠাবার্ষিকি উদযাপন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথীর বক্তোব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সঠিক নিয়ম অনুসরন করে সাংবাদিকতার উপর বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন। এ সময় তিনি সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড সাংবাদিকদের প্রকাশ করার অনুরোধ করেন। পাশাপাশি সাংবাদিকদের চোখে অনিয়ম ধরা পড়লে তা ও স্মরন করে দেয়ার কথা বলেন। এ সমময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা ওসি (তদন্ত) শামিম আহম্মেদ, ইমিগ্রেশন ওসি (তদন্ত) মোমিনুল ইসলাম, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান প্রমুখ।

বন্দর প্রেসক্লাবে প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন  যশোর ( শার্শা )-১ আসনের এমপি ও দৈনিক স্পান্দনের প্রকাশক ও সম্পাদক  শেখ আফিল উদ্দিন, এছাড়া উপদেষ্টা মন্ডলীর সদস্য রয়েছেন দৈনিক স্পান্দনের বার্তা সম্পাদক মাহবুবুল আলম লাভলু, দৈনিক স্পান্দনের শার্শা প্রতিনিধি ইয়ানুর রহমান, দৈনিক জনকন্ঠের বেনাপোল প্রতিনিধি আবুল হোসেন ও সাপ্তাহিক গ্রামের সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক  এম এ মুন্নাফ।


এ ক্যটাগরির আরো খবর..