বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু): রাজধানীর বনানীতে ফের তরুণী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩ অক্টোবর ধার্য করেছেন আদালত।
আজ সোমবার ঢাকা মহানগর হাকিম ফরহাদ বিন আমিন চৌধুরী নতুন করে এ দিন ধার্য করেন। মামলার একমাত্র আসামী বাহাউদ্দিন ইভানকে গত ৭ জুলাই চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ১৩ জুলাই ইভান ধর্ষণের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বর্তমানে ইভান কারাগারে আনে। গত ৪ জুলাই রাতে জন্মদিনের দাওয়াত দিয়ে বনানীর বাসায় ইভান নামের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন ওই তরুণী। পরদিন গত ৫ জুলাই ধর্ষণের অভিযোগ এনে বনানী থানায় বাহাউদ্দিন ইভানকে একমাত্র আসামি করে মামলা করেন তিনি।
গত ৬ জুলাই নারায়ণগঞ্জ থেকে ইভানকে গ্রেপ্তার করে র্যাব। মামলার অভিযোগে বলা হয়, গত ১১ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইভানের সঙ্গে ওই তরুণীর বন্ধুত্ব হয়। বন্ধুত্বের সূত্র ধরে তারা দেখা-সাক্ষাৎ ও ঘোরাঘুরি করতেন। চার মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন গত ৫ জুলাই রাত ৯টায় ইভান ফোন করে ওই তরুণীকে জন্মদিনের কথা বলে তার বাসায় যেতে বলেন এবং তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন বলে জানান।
ওই তরুণী বাসায় গিয়ে কাউকে না দেখে জানতে চাইলে ইভান জানায়, তার বাবা-মা অসুস্থ। তাই ঘুমিয়ে আছেন। জোরে কথা বলা যাবে না। এরপর রাতে খাবার খাওয়ায় এবং অজন্তে নেশাজাতীয় দ্রব্য খাওয়ায়। এরপর রাত দেড়টায় ইভান তাকে ধর্ষণ করে। পরে সে চিৎকার করতে থাকলে রাত সাড়ে ৩টায় বাসা থেকে বের করে দেয়।




