× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

ডেস্ক

বড় সিদ্ধান্তের ঘোষণা নেইমার

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
বড় সিদ্ধান্তের ঘোষণা নেইমার

ক্রুজেইরোর বিপক্ষে ৩-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। টানা তিন ম্যাচ জয় এনে অবনমনের শঙ্কা থেকে সান্তোসকে মুক্ত করেও মন ভরল না তার ম্যাচ শেষে দিলেন বড় সিদ্ধান্তের ঘোষণা। সান্তোসের জার্সিতে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে ব্রাজিলের সিরি আ মৌসুম শেষ করলেন নেইমার।

দীর্ঘদিন ধরে ভোগা হাঁটুর চোটের কারণে এবার অস্ত্রোপচারে যেতে হবে ব্রাজিলিয়ান সুপারস্টারকে।

মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামার আগে সান্তোসের হয়ে ১৫০ ম্যাচ পূর্ণ করায় নেইমারকে বিশেষ সম্মাননা জানানো হয়। স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি স্মারক গ্রহণ করেন। এরপর মাঠে নেমে প্লেমেকার হিসেবে সেরা ভূমিকা রেখে সান্তোসের দাপুটে জয় নিশ্চিত করেন। হাঁটুর ব্যথা নিয়েই শেষ তিন ম্যাচে দলকে এগিয়ে নিয়েছেন তিনি।

চোটের সঙ্গে লড়াইয়ের এই কঠিন সময়ের কথা জানিয়ে নেইমার বলেন, গত কয়েক সপ্তাহ ছিল অত্যন্ত কঠিন। যারা আমাকে মোটিভেট করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। তাদের সহায়তা না পেলে এভাবে খেলতে পারতাম না। এখন বিশ্রাম প্রয়োজন, তারপর হাঁটুতে অস্ত্রোপচার করাব।

এখনও জানা যায়নি চোটের ধরন বা কী ধরনের অস্ত্রোপচার হবে। তবে বিশ্বকাপের মাত্র ছয় মাস আগে সার্জারি এটি নেইমারের বিশ্বকাপ স্বপ্নকে বড় শঙ্কার মুখে ফেলেছে। দীর্ঘদিন ধরেই তিনি জাতীয় দলের বাইরে, আর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যে স্পষ্ট করে জানিয়েছেন পুরো ফিট না হলে দলে রাখা হবে না নেইমারকে।

নেইমারের অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়া সামনে কী মোড় নেয়, তা দেখার জন্য তাকিয়ে থাকবে ফুটবল বিশ্ব।


এ ক্যটাগরির আরো খবর..