× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান: ট্রাম্প মশা দমনে ওলবাকিয়া পদ্ধতি, যুক্তরাষ্ট্রে নতুন পদ্ধতির প্রয়োগ আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপ, হতে পারে তাপপ্রবাহ ও বন্যা পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বটি ও ছুরি দিয়ে কুপিয়ে দুই মেয়েকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা মার

Kishori
হালনাগাদ: শনিবার, ৭ মার্চ, ২০২০
বটি ও ছুরি দিয়ে কুপিয়ে হত্যা

রাজধানীর খিলগাঁওয়ের মা তার দুই শিশু সন্তানকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। আহত মা আরিফুন্নেসা পপিকে (৪৫) পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছে।

আজ শনিবার (৭ মার্চ) সকালে খিলগাঁও দক্ষিণ গোড়ানের চতুর্থ তলার একটি ফ্লাটে এ ঘটনা ঘটে। বাড়ি থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। দুই শিশুর নাম আলভী ও জান্নাত। মায়ের নাম পপি। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও বটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত জান্নাত (১১) ও আলফি (৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে বটি ও ছুরি দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বটি ও ছুরি দিয়ে কুপিয়ে হত্যা

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, তাদেরকে কেন হত্যা করা হয়েছে ও তাদের মা কি কারণে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে তা আমারা এখনো জানতে পারিনি। দুই সন্তানের বাবা বিপ্লব মুন্সিগঞ্জের শ্রীনগরের একজন ব্যবসায়ী। হত্যার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

তিনি আরো বলেন, আমরা সকাল ৯টার দিকে খবর পেয়ে দুই কন্যা সন্তানের লাশ উদ্ধার করি। মায়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতরে চিহ্ন রয়েছে। ঘটনা স্থান থেকে রক্তমাখা একটি ছুরি ও একটি বটি উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের অবজারভেশন কক্ষে সাংবাদিকদের পপি জানান, ঠিক মতো স্বামী সংসার খরচ না দেয়ায় জীবনযাপনে দুর্বিষহ হয়ে ওঠায় দুই সন্তানকে নিজের হাতেই বঁটি দিয়ে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলছেন, শিশু দুটির লেখাপড়ার খরচসহ না বিষয়ে পপি এবং তার স্বামীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সাংসারিক শান্তি ছিল না তাদের মধ্যে। এসব কারণে স্ত্রী হতাশাগ্রস্ত ছিলেন। তাই ধারণা করা হচ্ছে, দুই শিশুকে হত্যার পর তিনি নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন। এ ঘটনায় তার স্বামী মোজাম্মেল হক বিপ্লবকেও থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পপি আরও বলেন, শিশুদের বাবা তাদের দেখাশোনা করতো না। মেয়ে দুটো ন্যাশনাল আইডিয়াল স্কুলে পড়াশোনা করতো। আর মুন্সিগঞ্জের শ্রীনগরে নিজের ভাইয়ের সঙ্গে ইলেকট্রিকের ব্যবসা করে বিপ্লব। কিন্তু ব্যবসার সব আয় তার ভাই হিসাব করেন। সে কোনও হিসাব রাখে না। আমাদের ঠিকমতো টাকা-পয়সা দিতে চাইতো না। মেয়েদের স্কুলে যাওয়ার খরচ লাগে। এসব বিষয়ে তার কোনও মাথাব্যথা ছিল না। টাকার কথা বললেই বকাবকি করতো।


এ ক্যটাগরির আরো খবর..