বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ড ।। রাজধানীর গুলিস্তান এলাকায় বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত (সকাল সাড়ে ৭টা) ঢাকার সবগুলো ফায়ার ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ড
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ১২ মিনিটে।
পর্যায়ক্রমে একের পর এক ইউনিট ঘটনাস্থলে যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ২৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও জানাতে পারেননি তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর শুনে দোকানের মালিক ও কর্মচারীরা সেখানে এসে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নির্বাপনে কাজ করছেন। আশাপাশের অনেক দোকানদার তাদের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।