× Banner
সর্বশেষ
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান,শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি  বেনাপোল সিমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার  জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী

নির্ধারিত সময়েই বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ -টেলিযোগাযোগ মন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ

         মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ, ফাইভ-জি নেটওয়ার্ক চালু এবং তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপনে নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ তা বাস্তবায়ন শুরু করেছে এবং নির্ধারিত সময়ের্ মধ্যেই তা শেষ হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ  বিশ্বের ৫৭তম স্যাটেলাইট উৎক্ষেপণকারি দেশের গৌরব অর্জন করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্ধারিত সময়েই দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মন্ত্রী গতকাল রাতে  রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-বিএসসিএল আয়োজিত ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে দেশের বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলসমূহের সম্প্রচার শুরুর ২য় বর্ষপূর্তি’ উপলক্ষ্যে আলোচনা সভায় এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথির  বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, অনলাইনে যুক্ত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন এবং এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-এটকো সভাপতি অঞ্জন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসসিএল -এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  বলেন, ২০০৮ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ঘোষণা অনুযায়ী ২০২১ সাল ডিজিটাল বাংলাদেশে রূপান্তরের বছর। বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা, আইটিইউ ও ইউপিইউ -এর সদস্যপদ অর্জন, টিএন্ডটি বোর্ড প্রতিষ্ঠা, প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রবর্তনসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বাংলাদেশের বীজ বপণ করেছিলেন।

মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল ফোনের মনোপলি ভেংগে ৪টি মোবাইল কোম্পানিকে লাইসেন্স প্রদান, কম্পিউটারের ওপর থেকে ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার, ভি-সেটের মাধ্যমে ইন্টারনেট প্রবর্তন, সফটওয়্যার রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠায় করণীয় নিরূপণে ড. জামিলুর রেজার নেতৃত্বে কমিটি গঠন করেন। মন্ত্রী বলেন, সবাই নিজ দেশের স্যাটেলাইট ব্যবহার করতে পেরে গৌরব অনুভব করি।


এ ক্যটাগরির আরো খবর..