× Banner
সর্বশেষ
দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষণা

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ইং অর্থ বছরের জন্য  ৬৪২ কোটি  ৮ লক্ষ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২০-২০২১ইং অর্থ বছরে সংশোধিত বাজেটের পরিমাণ ছিল ৪৯০ কোটি ৫৯ লক্ষ টাকা। আজ ২৯ জুন ২০২১ইং, মঙ্গলবার, বিশ্ববিদ্যায়ের বি ব্লকের নীচ তলায় ডা. মিল্টন হলে দুপুর ১টায় ৩০ মিনিটে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট সম্পর্কিত এ তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। বাজেট বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। এর আগে একই স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৮৩তম সিন্ডিকেট সভায় সিন্ডিকেটের মাননীয় সভাপতি ও অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই গুরুত্বপূর্ণ সভায় সিন্ডিকেটের সম্মানিত সকল সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে এই বাজেট অনুমোদিত হয়।  সংবাদ সম্মেলনে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ সহ সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বিএম আব্দুল হান্নান, পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ আবদুস সোবহান প্রমুখসহ সম্মানিত ডীনবৃন্দ ও বিভিন্ন বিভাগের অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়াও ঘোষণা করা হয় পরিচালন, প্রকল্পসহ উন্নয়ন বাজেট ও গবেষণা বাজেট এবং রূপকল্পসমূহ।
সংবাদ সম্মেলনে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশ যখন স্বাধীন হয়েছিল তখন মাথাপিছু আয় ছিল ৯৯ ডলার, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ২২২৭ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহামারী মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী নন্দিত হয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে সকল দিক থেকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বর্তমান প্রশাসন চিকিৎসাসেবার পাশাপাশি গবেষণাকে গুরুত্ব দিয়ে বিস্তারিত কর্মসূচী এবং মাস্টার প্লান গ্রহণ করেছে । তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, করোনা ভাইরাসের প্রার্দুভাব হ্রাস পেলেই সাধারণ জরুরি বিভাগ চালু করা হবে। তিনি আরো জানান, অচিরেই করোনা ভাইরাসের ভ্যাকসিনের সংকট নিরসন হবে এবং দেশেই এই ভাইরাসটির প্রতিরোধমূলক ভ্যাকসিন তৈরি করা হবে।
সংবাদ সম্মেলনে সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিয়ে এ দেশের চিকিৎসাসেবা আপামর জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়ার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই লক্ষ্য পূরণেই যতটা সম্ভব ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে।
এবছর ঘোষিত বাজেট ৬৪২ কোটি ৮ লক্ষ টাকার মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ও শিক্ষা মন্ত্রণালয় (বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন) থেকে প্রাপ্ত (২৬০.০০+১৩৯.৬৭)=৩৯৯.৬৭ (তিনশত নিরানব্বই দশমিক ছয় সাত) কোটি টাকা এবং বিশ^বিদ্যালয় নিজস্ব আয় থেকে (৫০.০০+১৭.৫০)=৬৭.৫০ (সাতষট্টি দশমিক পাঁচ শূন্য) কোটি টাকাসহ, মোট =৪৬৭.১৭ (চারশত সাতষট্টি দশমিক এক সাত) কোটি টাকা সংগ্রহ হবে। মোট ঘাটতি =(১৩৭.৪৪ +৩৭.৪৭)= ১৭৪.৯১ (একশত চুয়াত্তর দশমিক নয় এক) কোটি টাকা যা সংশোধিত বাজেট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে চাওয়া হবে। এবছর গবেষণা ও প্রশিক্ষণ খাতে ১৯ কোটি ১৫ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে বেতন ভাতা খাতে মোট ২০২১-২০২২ অর্থ বছরে ৩৫৪ কোটি ৪৫ লক্ষ টাকা রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..