× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেক্স

“বঙ্গবন্ধু ও মহান বিজয়ের তাৎপর্য” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
“বঙ্গবন্ধু ও মহান বিজয়ের তাৎপর্য” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর উদ্যোগে ২৩ ডিসেম্বর ২০২১খ্রি. বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় শহীদ প্রকৌশলী ভবন, আইইবি সদর দফতরের কাউন্সিল হলে “বঙ্গবন্ধু ও মহান বিজয়ের তাৎপর্য ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন, অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল্স (বিইউপি) এবং সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয়। তিনি বলেন, আমাদের নানা বৈষয়িক সমৃদ্ধি হয়েছে, তবে নৈতিক ও মানবিক বিপর্যয় ঘটেছে। পাকিস্তানি হানাদারদের আমরা পরাজিত করতে পেরেছি, কিন্তু সাম্প্রদায়িক জঙ্গিবাদ ও ধর্মান্ধ অপশক্তিকে আমরা আজও পরাজিত করতে পারি নি। আজকের বাংলাদেশের বাস্তবতা সেটিই প্রমাণ করে। মুখ্য আলোচক আরো বলেন, বঙ্গবন্ধু সবসময় বলতেন, “সোনার বাংলা গড়তে সোনার মানুষ চাই।”

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব-উল-অলম হানিফ এমপি। তিনি বলেন, বাংলাদেশ আজ বিশে^ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত কিন্তু একাত্তরের পরাজিত শক্তি ও বিএনপি আমাদের সকল অর্জকে ম্লান করতে নানা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য তিনি মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে সচেতন থাকার এবং প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে উন্নত আধুনিক বাংলাদেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। স্বাগত বক্তব্য প্রদান করেন, আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন (শীবলু) পিইঞ্জ.। আলোচকবৃন্দ ছিলেন, আইইবি’র ভাইস- প্রেসিডেন্ট (এইচআরডি) ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, আইইবি’র ভাইস- প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) ইঞ্জিনিয়ার খন্দকার মনজুর মোর্শেদ। সভাপতিত্ব করেন, আইইবি’র প্রেসিডেন্ট ও রাজউকের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নূরুল হুদা। সঞ্চালনায় ছিলেন, আইইবি’র সম্মানী সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. রনক আহসান।


এ ক্যটাগরির আরো খবর..