× Banner
সর্বশেষ
বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান অ-তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি তালিকভুক্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাজার মনিটরিং কার্যক্রমকে আরো সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে পরিপত্র জারী বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: রবিবার, ২৩ জুন, ২০১৯

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পৌরসভা পর্যায়ের ফাইনাল ছেলেদের খেলায় শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেয়েদের খেলায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

রোববার দুপুরে পাইকগাছা সরকারি উচ বিদ্যালয় মাঠে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্য অনুষ্ঠিত ছেলেদের খেলায় নির্ধারিত সময় কোন গোল না হওয়ায় পরে ট্রাইবেকারে ৩-২ ব্যবধানে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হরিয়ে শহীদ গফুর একাদশ চ্যাম্পিয়ন হয়। অনুরুপভাবে মডেল ও শহীদ গফুর প্রাথমিক বিদ্যালয়ের মধ্য অনুষ্ঠিত মেয়েদের খেলায় ট্রাইবেকারে ৩-২ ব্যবধানে শহীদ গফুরকে পরাজিত করে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলিজিয়াসমিনের সভাপতিত্ব পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরল দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল আজিজ, প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, সেলিনা পারভীন, বিজন সরকার, শিক্ষক সুরাইয়া ইয়াসমিন, ফাতেমা খাতুন, মুজিবর রহমান, এসএম আমিনুর রহমান লিটু, পাপিয়া সুলতানা ও রতস্বর সরকার।


এ ক্যটাগরির আরো খবর..