× Banner
সর্বশেষ
বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের আহ্বান আজ বিশ্ব বায়ু দিবস, জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যৎ গঠনে বায়ুশক্তির গুরুত্ব তুলে ধরার আহ্বান আজ ১৫ জুন (৩১ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৫ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ লক্ষ্মীপুরে গোখামারের বিষাক্ত দুর্গন্ধে বাড়ী ছাড়া শিক্ষক দম্পতি মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার দুইজন পলাতক দুইজন প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পৃথিবীর ৪ হাজার বছরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ : ভূমি মন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ পৃথিবীর ৪ হাজার বছরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। বললেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি।

আজ ২৫ই নভেম্বর শনিবার দুপুরে পাবনা জেলার ঈশ্বরদী শহরের আলহাজ মোড়ে ইউনেস্কো কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু কর্তৃক ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্বের অন্যতম ভাষণ হিসেবে স্বীকৃতি প্রদান করায় দেশব্যাপী আয়োজিত আনন্দ শোভাযাত্রা ও র‌্যালি অনুষ্ঠানে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ অংশ নিয়ে তাঁর বক্তব্যে তিনি এ কথা ব্যক্ত করেন।

ভূমি মন্ত্রী শরীফ বলেন, বঙ্গবন্ধু ছিলেন পৃথিবীর মুক্তিকামী মানুষের শ্রেষ্ঠ রাজনৈতিক কবি, দার্শনিক ও শ্রেষ্ঠ জেনারেল। ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ ছিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। বঙ্গবন্ধুর এ ভাষণকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের মর্যাদা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। মন্ত্রী বলেন, ঐতিহাসিক এ ভাষণ এর মাধ্যমে বাঙালি জাতির ঐতিহ্য, সংস্কৃতি সারা বিশ্বের কাছে ফুটে ওঠেছে।

মন্ত্রী বলেন, এ দিনটি আমাদেরকে উজ্জীবিত করেছে। আনন্দ র‌্যালি সকলের। সারাদিন আনন্দ উৎসবে এ দিনটি সারাদেশে পালিত হচ্ছে। পরে মন্ত্রী বিশাল এক আনন্দ র‌্যালিতে যোগ দিয়ে এক কিলোমিটার পথ পায়ে হেটে চলেন। এসময় সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারিসহ দলের নেতাকর্মীসহ বিশাল জনতা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..