× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর দুই কন্যা জীবিত বলেই বাংলাদেশকে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন -স্বরাষ্ট্রমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৫ মে, ২০২২
বঙ্গবন্ধুর দুই কন্যা জীবিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আধুনিক বাংলাদেশ গড়েছেন। যেখানেই যাই জিজ্ঞাসা করে তোমাদের প্রধানমন্ত্রীর কৌশল কি? আমাদের একটাই জবাব, তিনি দেশকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, দূরদর্শী নেতা। বঙ্গবন্ধুর দুই কন্যা জীবিত ছিলেন বলেই আজ আপনারা বাংলাদেশকে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ রোববার (১৫ মে) বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ইতিহাসের পুনর্নির্মাণ’ শীর্ষক সেমিনারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, যেদিন প্রধানমন্ত্রী দেশে ফিরেছিলেন সেদিন লাখো মানুষের ঢল নেমেছিল, তিল ধারণের ঠাঁই ছিল না।  ঢাকায় নেমে তিনি ৩২ নম্বরের বাড়িতে গেলেন, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হলো না। সেদিনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, কীভাবে তিনি দেশকে সংগঠিত করবেন। এরপর তিনি সারা দেশ ঘুরে বেড়িয়েছিলেন।

তিনি বলেন, আমরা বিদেশে যেখানেই যেতাম, সবাই বলতো তোমরা সেই জাতি যারা জাতির পিতাকে হত্যা করেছ। লজ্জায় আমাদের মাথা নত হয়ে যেতো। আমরা ভেবেছিলাম আমাদের কপালে যে কালো দাগটি ছিল, তা মুছবে না। তবে তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুজিব হত্যার বিচার করতে পেরেছি। আমাদের প্রশান্তির বিষয় কাউকে কাউকে শাস্তি দিতে পেরেছি। বঙ্গবন্ধু যে অসমাপ্ত কাজগুলো রেখে গিয়েছিলেন, সেগুলোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন। সেজন্যই দেশ ঘুরে দাঁড়িয়েছে। তার যে দেশপ্রেম, তার যে দূরদর্শিতা, তার যে নেতৃত্ব, এ কারণে এটি সম্ভব হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..