× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

নবীগঞ্জ থেকে (উত্তম কুমার পাল হিমেল)

বঙ্গবন্ধুর জন্মদিন হলো স্বাধীন বাংলাদেশের একটি আনন্দের দিন-নবীগঞ্জে এমপি মিলাদ গাজী

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
বঙ্গবন্ধুর জন্মদিন হলো স্বাধীন বাংলাদেশের একটি আনন্দের দিন

নবীগঞ্জ বাহবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশের স্বাধীনতা অর্জন হতো না।  বঙ্গবন্ধুর জন্মদিন হলো স্বাধীন বাংলাদেশের একটি আনন্দের দিন। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাই একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃৃত্বে দেশ আজ উন্নয়নের দােরগোড়ায়।
তিনি ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দনের সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথির  বক্তব্য রাখেন,নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,ভাইস চেয়ারম্যান এডঃ গতিগোবিন্দ দাশ,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস, উপজেলা সহকারী কমিশনার  ভুমি উত্তম কুমার দাশ, টিএইচও ডাঃ আব্দুস সামাদ, ওসি ডালিম আহমদ, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল,সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ,বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন,বীর মুক্তিযোদ্ধা শাহ আনিস আলী,বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ রাকিল হোসেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ শাহনুর আলম ছানু,উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী,পৌর আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল,উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সল তালুকদার,সাধারন সম্পাদক মাহবুবুর রহমান রাজু প্রমূখ।
সভার শুরুতে কোনআন তেলওয়াত করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাহবুবুর রহমান,গীতা পাঠ করেন শিক্ষক প্রদীপ কুমার দাশ। এছাড়া সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পন,স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ৫০টি পতাকাসহ আনন্দ শোভাত্রা,৭ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বােধন করেন প্রধান অতিথি এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। অনুষ্টানে উপস্থিত ছিলেন,উপজেলা মৎস অফিসার আসাদ উল্লা,প্রাণী সম্পদ অফিসার আজিজুল হক,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ তালুকদার,ইউপি চেয়ারম্যন নির্মেলন্দু দাশ রানা,হবিবুর রহমান হাবিব,রঙ্গ লাল দাশ, আওয়মীলীগ নেতা অঞ্জন পুরকায়স্থ,অমলেন্দু সুত্রধর,শিক্ষক কাঞ্চন বনিক,সহ বিভিন্ন  সংগঠনের নের্তৃবৃন্দ। এ সময় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সভাশেষে অতিথিবৃন্দ উন্নয়ন মেলার ২৩ টি ষ্টল পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..