বঙ্গবন্ধুর ছোট বোন আমেনা বেগম এর ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

বঙ্গবন্ধুর ছোট বোন আমেনা বেগম এর ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন, মন্ত্রী পদমর্যদার আবুল হাসানাত আবদুল্লাহ্’র মা আমেনা বেগম’র ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে

বরিশাল ক্লাব মিলনায়তনে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে মরহুমার পুত্র পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যদা) আবুল হাসানাত আবদুল্লাহ্, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, রাশেদ খান মেনন এমপি, মরহুমার নাতি বরিশালের সিটি মেয়র
সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সংসদ সদস্য মো: শাহে আলম, গোলাম কিবরিয়া টিপু, পংকজ দেবনাথ, নুরুন্নবী চৌধুরী, শওকত হাচানুর রহমান, নাসরিন জাহান রত্না, স্থানীয় জনপ্রতিনিধি, বরিশাল বিভাগের উর্দ্ধতন সরকারি কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাহফিলে দেশ প্রেমিক, সফল সমাজকর্মী মরহুমা আমেনা বেগমের বর্ণাঢ্য জীবন ও কর্মের উপর আলোকপাত করে তাঁর রুহের মাগফেরাত কামনা করা হয়। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মরহুমার স্বামী সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত, ১৫ই আগষ্টের শহীদবৃন্দ, মরহুমার পুত্রবধু বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির অব্যাহত সুখ, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া মরহুমার স্বামী আব্দুর রব সেরনিয়াবাত এর আগৈলঝাড়া উপজেলার নিজ গ্রাম সেরালে খতমে কোরআন, দুস্থদের মাঝে খাবার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।