× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

বগুড়া জেলা বার কাউন্সিলের নির্বাচন ২৯ নভেম্বর

Biswajit Shil
হালনাগাদ: বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯

বগুড়া প্রতিনিধি:  উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারনায় মুখরিত বগুড়ার আদালত প্রাঙ্গন। বগুড়া জেলা বার সমিতির নির্বাচনকে সামনে রেখে চলছে জমজমাট প্রচারনা। নিজেদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করতে সমর্থকেরা ঘুরছেন ভোটারদের চেম্বারে- চেম্বারে। প্রার্থীরাও ছুটছেন ভোটারদের কাছে। দেয়া হচ্ছে বার সমিতির সমস্যা ও উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও মহাজোট মনোনীত এবং জাতীয়তাবাদি শক্তি নিয়ে দুটো প্যানেলে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ নভেম্বর শুক্রবার বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার কাউন্সিল নির্বাচন। ওইদিন সকাল ৭ টা হতে দুপুর ১ টা পর্যন্ত গওহর আলী এ্যাডভোকেটস বার ভবনে ভোট গ্রহন করা হবে। এবারের নির্বাচনে দুটি প্যানেলের পাশাপাশি সাধারণ সম্পাদক পদে ও সহ-সভাপতি পদে দুজন আলাদা প্রার্থী রয়েছেন।

নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও মহাজোট মনোনীত ফারুক-নবাব পরিষদের প্যানেলে রয়েছেন সভাপতি প্রার্থী এ্যাড. মো. গোলাম ফারুক, সহ-সভাপতি পদে এ্যাড. মো. মাহবুবর রহমান ফারুক, এ্যাড. মো. রহমতুল্লাহ সরকার, সাধারণ সম্পাদক পদে এ্যাড. মো. জাকির হোসেন নবাব, যুগ্ম সম্পাদক পদে এ্যাড. এ.কে.এম রেজাউল হক, এ্যাড. মো. লিমন সরকার, লাইব্রেরী ও সমাজকল্যান সম্পাদক পদে এ্যাড. মো. ইউনুছ আলী, ম্যাগাজিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাড. মো. রিয়াজুল জান্নাত প্রিন্স, সদস্য পদে এ্যাড. মো. আজিজুল হক ফিরোজ, এ্যাড. মোছা. বেবী খাতুন, এ্যাড. মোছা. মিতা খাতুন, এ্যাড. এ.এফ.এম রাশেদুল হাসান রাসেল, এ্যাড. মো. সফিকুল ইসলাম।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত দেলোয়ার-রফিকুল প্যানেলে রয়েছেন, সভাপতি প্রার্থী এ্যাড. মো. দেলোয়ার হোসেন সরকার, সহ-সভাপতি পদে এ্যাড. মো. রিয়াজ উদ্দিন, এ্যাড.মো. সাখাওয়াৎ হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক পদে এ্যাড, মো. রফিকুল ইসলাম (১), যুগ্ম সম্পাদক পদে এ্যাড. মো. শফিকুল ইসলাম শফিক, এ্যাড. মো. রিয়াজুল হক, লাইব্রেরী ও সমাজকল্যান সম্পাদক পদে এ্যাড. মোছা. মাহবুবা খাতুন সুখী, ম্যাগাজিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাড. মো. আব্দুল মান্নান মন্ডল, সদস্য পদে এ্যাড. মো. মাসুদ রানা, এ্যাড. মোছা. সালমা সুলতানা, এ্যাড. মো. শাহাদৎ হোসেন, এ্যাড. মো. জামাল পাশা রানা, এ্যাড. মো. উজ্জ্বল হোসেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও মহাজোট মনোনীত সভাপতি প্রার্থী এ্যাডভোকেট গোলাম ফারুক বলেন, আমরা ভোটার প্রতি বিশ^াসী, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ প্যানেলের বিকল্প নেই।

সাধারণ সম্পাদক পদে আর একজন প্রার্থী হলেন এ্যাড, মিশকাতুল আলম চিশতী। নির্বাচন থেকে সরে এসেছেন বলে তিনি জানান, গত প্রজেকশন মিটিংএ আমি নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়েছি। আর সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এ্যাড, আতিকুল মাহবুব ছালাম।

বগুড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড, আব্দুল বাছেদ বলেন, আতিকুল মাহবুব ছালাম ফোরামের সদস্য। এখন ফোরামের কমিটি নেই। তবে নির্বাচন পরিচালনার জন্য সিলেকশন বোর্ড আছে। এই বোর্ড তার বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নিলে ফোরাম সেটা মানবে।


এ ক্যটাগরির আরো খবর..