× Banner
সর্বশেষ
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী

বগুড়ায় বিশ্ব বন্যপ্রাণী দিবসে শোভাযাত্রা ও পথসভা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
বগুড়ায় বিশ্ব বন্যপ্রাণী দিবস

বগুড়া প্রতিনিধি: ‘পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকূল বাঁচাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বন্যপ্রাণী দিবসে বগুড়ায় র‌্যালি ও পথসভা করেছে টিম ফর এনার্জী এন্ড এনভায়রনমেন্টাল রিচার্স (তীর)।

৩ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় বগুড়া শহরের শোভাযাত্রা শেষে সাতমাথায় এক পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. ফজলে বারী রতন, সহযোগী অধ্যাপক মোখলেছুর রহমান, তীরের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, আহসান হাবিব রঞ্জু এবং তীরের সদস্য মো. রিফাত হাসান। সভায় বক্তারা বলেন, ক্রমবর্ধমান মানুষ বৃদ্ধির চাপে বর্তমানে দেশের বন সম্পদ এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে নিম্নপর্যায়ে অবস্থান করছে।

বন সম্পদ কমে যাওয়ার সাথে আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে বন্যপ্রাণী। এভাবে চলতে থাকলে আমাদের দেশ থেকে হারিয়ে যাবে রয়েল বেঙ্গল টাইগারসহ বিরল সব স্তন্যপায়ী, পাখি, সরীসৃপসহ উভয়চর প্রাণী, এতে করে নষ্ট হবে ইকোসিস্টেম। তাই এখনই সময় দেশে তথা পৃথিবীতে প্রাণী টিকিয়ে রাখার জন্য আন্দোলনের মাধ্যমে নাগরিক সমাজকে সচেতন করা। বন্যপ্রাণীদের টিকে রাখার জন্য পৃথিবীর তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..