বগুড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে দুই যুবকের মৃত্যু

বগুড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে দুই যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতাঃ বগুড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যু হয়েছে দুই যুবকের।

ঘটনাটি ঘটে বগুড়ার আদমদীঘির নসরতপুর ইউপির শীতলাই গ্রামে ও তালশন গ্রামে।

বাপ্পি (২০) উপজেলার নসরতপুর ইউপির শীতলাই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে বাসের হেলাপারের কাজ করতেন। অন্যদিকে রঞ্জন রবিদাস (২৫)তালশন গ্রামের বড়ুয়া রবিদাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে রঞ্জন রবিদাস তার বাড়িতে বিষাক্ত গ্যাসবড়ি সেবন করেন। তাঁকে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বাপ্পি বিষাক্ত গ্যাসবড়ি সেবন করেন। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৯টায় বাপ্পি মারা যান।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।