বগুড়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

বগুড়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার
সুব্রত ঘোষ বিশেষ প্রতিনিধি, বগুড়াঃ বগুড়া ডিবি পুলিশ শহরের চারমাথা এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার  শিকলদারকান্দি খোশাল গ্রামের আলী মাতবর আলীর ছেলে শাহ সেলিম(৪৮) বগুড়া  শহরের  চারমাথা এলাকায় ইয়াবা বিক্রি করছিল।
গোপন সংবাদের ভিত্তি তে ৪ এপ্রিল সকাল সাড়ে এগারোটায় চারমাথা এলাকায় অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে পুলিশ  দুই হাজার পিস ইয়াবাসহ শাহ সেলিমকে গ্রেফতার করে।
এ ব্যাপারে এসআই কুদ্দুস  বাদী হয়ে সদর থানায় একটা মামলা দায়ের করেছেন। তার বিরুদ্ধে ঢাকা,কুমিল্লাসহ দেশের বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।