বগুড়ার নন্দীগ্রামে সাত জুয়াড়ি আটক

বগুড়ার নন্দীগ্রামে সাত জুয়াড়ি আটক
অসীম কুমার, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে জুয়া খেলার সময় ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ইউসুবপুর গ্রামে একটি বাড়িতে জুয়া খেলার সময় জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৭ জুয়াড়িকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, পৌর এলাকার কচুগাড়ির জবান আলীর ছেলে শাহিনুর রহমান, দক্ষিণপাড়ার ইদ্রিস আলীর ছেলে লিটন মিয়া, পশ্চিমপাড়ার আমজাদ হোসেনের ছেলে রইছ উদ্দিন, বিজয়ঘট গ্রামের আবুল হোসেনের ছেলে ইউনুস আলী, ময়েজ উদ্দিনের ছেলে ঠান্ডু মিয়া, গুন্দইল গ্রামের শাহ আলমের ছেলে নবাব আলী ও ইউসুবপুর গ্রামের আব্দুল করিমের ছেলে ইদ্রিস আলী।
থানার অফিসার ইনচার্জ শওকত কবির জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) পুলিশ তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।