× Banner
সর্বশেষ
বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান,শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি  বেনাপোল সিমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার 

ডেস্ক

বিতর্কিত চিঠির জেরে গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে ওএসডি

Kishori
হালনাগাদ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
নমিতা দে ওএসডি

স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করতে পাঠানো বিতর্কিত চিঠির জেরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জানা গেছে, গত ২০ মার্চ গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে স্বাক্ষরিত এক চিঠিতে জেলার মসজিদে স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানানো হয়। ওই চিঠি প্রকাশের পর সমালোচনা শুরু হয়।

গাজীপুর সিটি করপোরেশনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ‘আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে, ঐদিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।’

এ বিষয়ে সিটি করপোরেশনের সচিব (উপ-সচিব) নমিতা দে দাবি করেন, ‘যে চিঠি ছড়িয়েছে, তা আমার নয়। আমি যে চিঠি দিয়েছি সেখানে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে ঐদিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।’

এ ব্যাপারে যোগাযোগ করা হলে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, স্বাধীনতা দিবসের একটি চিঠিকে কেন্দ্র করে জনপ্রশাসন মন্ত্রণালয় নমিতা দেকে ওএসডি করেছেন।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নমিতা দে দীর্ঘ দিন ধরে গাজীপুর সিটি করপোরেশনে কর্মরত। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তিনি সম্পত্তি কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। গত ৫ আগস্টের পর তাকে আরও গুরুত্বপূর্ণ সচিব পদে পদায়ন করা হয়। এ ছাড়া আওয়ামী লীগের সাবেক মেয়রদের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। তবে যদি এমন কিছু হয়ে থাকে, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’


এ ক্যটাগরির আরো খবর..