মধুখালী আড়ৎ সমিতির শপথ গ্রহন

মধুখালী আড়ৎ সমিতির শপথ গ্রহন

ফরিদপুরের মধুখালীতে নব-নির্বাচিত মধুখালী মরিচ বাজার আড়ৎ মালিক সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ই মে রোজ শনিবার মধুখালী মরিচ বাজার আড়ৎ মালিক সমিতির প্রধান উপদেষ্টা মির্জা আহসানুজ্জামান আজাউলের সভাপতিত্বে মধুখালী মরিচ বাজারে শপথ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুখালী বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আবুল বাশার বাদশা, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জিব কুমার সাহা, অশোক পোদ্দার, আবু সাঈদ মিয়া প্রমুখ। আলোচনা পরবর্তী নব-নির্বাচিত মধুখালী মরিচ বাজার আড়ৎ মালিক সমিতির শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের অতিথি মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। নির্বাচিত কমিটি ২ বছর দায়িত্ব পালন করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।