বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুর-২ এর সনি সিনেমা হলের সামনে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন।

আজ রোববার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে মিরপুর-১ নম্বরে বিক্ষোভ শুরু করেন তারা। শ্রমিকদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত চার মাস ধরে বেতন দেয়া হচ্ছে না।

মিরপুর শাহ আলী থানার এসআই রফিক হাসান বলেন, কোরিয়ান জিনস ম্যানুফেকচারিং কারখানার শ্রমিকরা সকাল ৮টা থেকে সড়ক অবরোধ করেন। মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।