× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্টার

ফ্রি এজেন্টে সানচেজকে দলে ভেড়ালো ইন্টার মিলান

Dutta
হালনাগাদ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
alexis sanchez

ফ্রি এজেন্টে মার্সেই ছেড়ে ইন্টার মিলানে ফিরে এসেছেন এ্যালেক্সিস সানচেজ। সিরি-এ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে ইন্টার জানিয়েছে ২০২৪ সালের জুন পর্যন্ত সিরি-এ ক্লাবের সাথে সানচেজের চুক্তি হয়েছে। চুক্তির পরিমান প্রায় ২.৮ মিলিয়ন ইউরো।

দুইবারের কোপা আমেরিকা জয়ী চিলির সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত এই স্ট্রাইকার গত মৌসুমে মার্সেইর হয়ে ১৮টি গোল করেছেন। ইন্টার থেকে গিয়ে তিনি এক বছর ফ্রান্সে খেলেছেন। ৩৪ বছর বয়সী সানচেজ ২০২১ সালে ইন্টারের সিরি-এ জয়ী দলের সদস্য ছিলেন।

গত গ্রীষ্মে ইন্টারের সাথে পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে তিনি চুক্তি বাতিল করেন। ভিন্ন একটি স্ট্রাইকিং লাইন-আপে তিনি ইন্টারে ফিরে এসেছেন। ইন্টার থেকে এডিন জেকো ও রোমেলু লুকাকু চলে গেছেন। ধারে জোয়াকুইন কোরেয়ার মার্সেইতে যাবার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ইন্টারের মূল দলে খেলতে হলে সানচেজকে এখন মার্কোস থুরাম, মার্কো অরনাটোভিট ও বিশ্বকাপ জয়ী লটারো মার্টিনেজের সাথে লড়াই করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..