১৯৭১সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীন সার্বভৌমরাষ্ট্র গঠন, আর তার ছয় বছর পর ১৯৭৭সালের ২১ ডিসেম্বর জন্মেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। তাঁর মাত্র ৪৫ বছর বয়স। এহেন ইমানুয়েল ম্যাখোঁ রাজধানী দিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর সটান চলে যান বাংলাদেশ সেখানে অসাধারণ অভ্যর্থনা পান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।
সরষে বাটা দিয়ে ইলিশ মাছ, লোভনীয় মাংস প্রস্তুতি। খাদ্যরসিক ইমানুয়েল খুব যত্ন করে বাংলাদেশের খাবারের স্বাদ-বর্ণ-গন্ধ অনুভব করলেন।
গিগা ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজের খ্যাতিমান ব্যক্তিত্ব জাসমিন লর্জ ইমানুয়েল ম্যাখোঁর সফরের পর বলেছেন, বাংলাদেশে ফরাসি প্রেসিডেন্টের সফর শুধু ঐতিহাসিক নয়, এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বিশ্বরাজনীতিতে।
আসুন, আমরা ফ্রান্সের প্রেসিডেন্টের এই সফরের তত্ত্বতালাশ করি।
ফ্রান্স আমাদের সবার কাছেই এক আকর্ষণীয় দেশ। প্রাচীন প্যারিস শহর, খ্রিস্টের জন্মের ২৫৯ বছর আগে যে শহরের অস্তিত্ব ছিল, যে শহরে প্রথম রাষ্ট্রপতিকে দেশের প্রধান হিসেবে হয়তো আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট বলা হতো না। কিন্তু যিনি ফরাসি সাম্রাজ্যের অধিনায়ক ছিলেন, তাঁর নাম নেপোলিয়ন বোনাপার্ট। সেই ১৮৪৮ থেকে আজ ২০২৩ সালে ৪৫ বছরের যুবক ইমানুয়েল এক দীর্ঘ যাত্রাপথ।
ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, যখন রাশিয়া ব্যস্ত ইউক্রেনকে আক্রমণ করা নিয়ে, যখন চীন ও আমেরিকার দ্বৈরথে বিশ্বরাজনীতি উথালপাথাল, তখন ফ্রান্স সেসব বন্ধুর সঙ্গে মৈত্রীর বন্ধনে যুক্ত হতে চাইছে, যাদের সঙ্গে ছিল তাদের প্রাচীন ভালোবাসার সম্পর্ক। অবিভক্ত ভারতের সঙ্গে যে সম্পর্ক ছিল, ১৯৪৭ সালের পর, দেশভাগের পর নয়াদিল্লির সঙ্গে যে সম্পর্ক ছিল, ১৯৭১ সালের পর বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক স্থাপিত হয়েছিল স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্থপতি শেখ মুজিবুর রহমানের সঙ্গে, আজ ইমানুয়েল ম্যাখোঁ যেন সেই ইতিহাসের পটে সাম্প্রতিককে খুঁজে পেতে চাইছেন।
প্রতিরক্ষাক্ষেত্রে চুক্তি হচ্ছে। জলবায়ুর ক্ষেত্রে চুক্তি হচ্ছে। বাণিজ্যের ক্ষেত্রে আলাপ আলোচনা হচ্ছে।
এসব বিষয়গত উপাদানের পাশাপাশি সবচেয়ে যেটা বড় জিনিস যে বাংলাদেশও যে রকম এই পারস্পরিক ঝগড়াঝাঁটি, যুদ্ধ এসবের মধ্যে বিকশিত হতে চাইছে, স্বাধীন এক সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা নিয়ে, ফ্রান্সও সেটা চাইছে। তাই ফ্রান্স আর বাংলাদেশও কাছাকাছি আসছে। তবে ফ্রান্সও বাংলাদেশের এই কাছাকাছি আসাকে ভারত ইতিবাচক ভাবেই দেখছে। তার কারণ ভারতও জি২০ সম্মেলনে এবার ফ্রান্সকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। একদিকে ইউরোপীয় ইউনিয়ন আর অন্যদিকে আফ্রিকান ইউনিয়ন—দুই পক্ষকে দুদিকে বসিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি২০ সম্মেলন করেছেন। বাংলাদেশের শেখ হাসিনাকে তাঁর বাড়িতে প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন নৈশ ভোজে। শেখহাসিনার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেনের ভারত মণ্ডপে বৈঠক হয়েছে। সেলফি তোলা হয়েছে।
ফ্রান্স বাংলাদেশকে আরো শক্তিশালী করে দিল হাসিনার পাশে দেখা গেছে তাঁর কন্যাকে। এবার সফরে হাসিনার কন্যা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। তাই প্রতিটি দ্বিপক্ষীয় বৈঠকেও তাঁর উপস্থিতি যথেষ্ট নজর কাড়া। যদিও হাসিনার বোনও সফরসঙ্গী ছিলেন। শেখ হাসিনার কন্যার আনুষ্ঠানিক পদ ছিল প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি সব বৈঠকে হাজির ছিলেন। নরেন্দ্র মোদিও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যে বাইডেনের বৈঠক হওয়া উচিত, সে ব্যাপারে চাপ দিয়েছেন এবং বলেছেন, সেটাও কিন্তু কম পাওনা নয়। সব মিলিয়ে জি২০-এ দিল্লিতে যে সুরটা বাধা হয়েছে, সেই সুরই বাংলাদেশে এসে আছড়ে পড়েছে ইমানুয়েল ম্যাখোঁর সফরে।
একদিকে বাইডেন চলে গেছেন ভিয়েতনামে, যে ভিয়েতনাম অধুনা চীনবিরোধী রাষ্ট্র বলে পরিচিত। তবে ফ্রান্স কিন্তু অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে ইউক্রেনের সঙ্গেও সুসম্পর্ক রেখে ভারত ও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাইছে। বাংলাদেশের সঙ্গে এই সফর খুব ফলপ্রসূ। কেননা অনেক সুনির্দিষ্ট আলাপ-আলোচনা ও চুক্তি হয়েছে। সেখানে কী আলোচনা হয়েছে, সে ব্যাপারেও একটু আমরা আলোকপাত করছি।
কালেরকণ্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জানা যাচ্ছে, বাংলাদেশকে ঘিরে যে ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে, সেখানে বৈশ্বিক বড় শক্তি হলো মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া।তাদের মধ্যে প্রতিযোগিতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে তাদের একপক্ষের সঙ্গে সম্পর্ক উষ্ণ হলে অন্যপক্ষের ক্ষুব্ধ হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এঅবস্থায় বাংলাদেশের জন্য নিরাপদ বিকল্পশক্তি হতে চায় ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ তাঁর দুদিনের ঢাকা সফরের শেষ দিন এআগ্রহের কথা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীশেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা হলো স্মার্ট বাংলাদেশ গড়া সেই লক্ষ্য পূরণে বাংলাদেশের পাশে থাকার এবং বাংলাদেশকে সব রকম সহযোগিতা করার আশ্বাস দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক ও চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান শেষ হলে যৌথসংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ বক্তব্য দেন। সেখানে ম্যাখোঁর ফরাসি ভাষায় দেওয়া বক্তব্যে তিনি ইন্দো-প্যাসিফিক, বিশেষ করে ভারত মহাসাগরকে ঘিরে যে ভূ-রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে, সেকথা তুলে ধরেন। তিনি বাংলাদেশে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতেও আগ্রহ প্রকাশ করেন।
ওই দিন দুই দেশেরযৌথ বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীশেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ দুই দেশের শান্তি, সমৃদ্ধি এবং জনগণের জন্য অংশীদারিকে ‘কৌশলগত’ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করতে সম্মত হয়েছেন যেকোনো দেশে অসাংবিধানিকভাবে সরকার পরিবর্তন এবং বেআইনি সামরিক অভ্যুত্থানকে নিন্দনীয় বলে মত দেয় ফ্রান্স ও বাংলাদেশ। এই দুই দেশ সংঘাত, সহিংসতা ও নৃশংস অপরাধের কারণে বাস্তুচ্যুতদের জন্য জরুরি এবং নিরবচ্ছিন্ন মানবিক সহায়তারও আহ্বান জানায়।
ফ্রান্সের প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে বলেন, ‘রাশিয়া যখন ইউরোপে অভিযান চালাচ্ছে, তখন পুরনো বন্ধুদের সঙ্গে আমাদের অংশীদারি গড়া, সেটা অব্যাহত রাখা এবং টেকসই বিকল্পখুঁজে নেওয়ার সুযোগ দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। এটা সেই পথ, যেখানে আমরা বাংলাদেশকেও সঙ্গে নিতে চাই।’
ফ্রান্সেরপ্রেসিডেন্ট ম্যাখোঁ বলেন, ফ্রান্স ও বাংলাদেশ নিজেদেরস্বাধীনতার সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। বাইরের কোনোচাপকে তারা সমর্থন করেনা।
সেদিনেরআনুষ্ঠানিক বক্তব্যে প্রেসিডেন্ট ম্যাখোঁ গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং আইনের শাসনেরপ্রতি দুই দেশের অঙ্গীকারেরকথা তুলে ধরেন। তিনিবলেন, এগুলো ছাড়া উন্নয়ন টেকসইহতে পারে না।
প্রধানমন্ত্রীশেখ হাসিনা তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে দেড় দশক ধরেচলমান সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা, উন্নয়ন ও সুশাসন ফ্রান্সেরসঙ্গে আমাদের নতুন সম্পর্কের মূলভিত্তি।’ ফ্রান্স বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার ও মানবাধিকার সুরক্ষায়সরকারের দায়িত্বশীল ও প্রতিশ্রুতিমূলক কর্মকাণ্ডেসন্তুষ্টি প্রকাশ করেছে বলে জানান তিনি।
ফরাসিপ্রেসিডেন্ট ম্যাখোঁ ইন্দো-প্যাসিফিকে ফ্রান্সের অংশীদারদের সার্বভৌমত্ব ও কৌশলগতভাবে স্বকীয়অবস্থানের ওপরও জোর দেন তিনি আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে জাতিসংঘ মিশনে মোতায়েন বাংলাদেশের শান্তিরক্ষীদের কাজের প্রশংসা করেন। এ ছাড়া তিনি১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয়দেওয়ার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী শেখহাসিনাকে ধন্যবাদ জানান।
ফ্রান্সেরপ্রেসিডেন্ট জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও ম্যানগ্রোভ বনরক্ষায় সহযোগিতার আশ্বাস দেন। যৌথ বিবৃতিতেবলা হয়, বাংলাদেশ ওফ্রান্স বিশ্বাস করে, উন্নয়নশীল দেশগুলোরজন্য জলবায়ু অর্থপ্রাপ্তি সহজতর করার জন্য বৈশ্বিকপ্রচেষ্টা আরো ত্বরান্বিত করাউচিত।
আগামীমাসে প্যারিসে বিশ্বের ৮০টিরও বেশি দেশে স্কুলে শিক্ষার্থীদের দুপুরের খাবার সহায়তার বিষয়ে একটি সম্মেলন হচ্ছে সেই সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানান ফ্রান্সের প্রেসিডেন্ট।
কৌশলগতস্বায়ত্তশাসন, শান্তি ও নিরাপত্তার জন্যঅংশীদারির কথা তুলে ধরেবাংলাদেশ ও ফ্রান্স আন্তর্জাতিকআইন এবং জাতিসংঘ সনদেরপ্রতি তাদের অটল প্রতিশ্রতি, বিশেষকরে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের নীতি ও বহুপাক্ষিকতাবাদেঅবিচল বিশ্বাস পুনর্ব্যক্ত করেছে। গোটা পৃথিবী তাইএখন উথালপাথাল হচ্ছে।
আমারকলেজের এক মাস্টারমশাই বলতেন, বিশ্বায়ন হয়ে যাওয়ার পরসার্বভৌম রাষ্ট্রের মাথার ওপর যে চালছিল, সেই চাল উড়েগেছে। এখন আর কোনোরাষ্ট্রই আলাদা করে একা একাবাঁচতে পারে না। তাইপ্রত্যেককেই প্রত্যেকের ওপর নির্ভর করতেহয়। চীন ভেবেছিল, তারসম্প্রসারণবাদ দিয়ে গোটা পৃথিবীরএকটা বড় অংশকে একেবারেজব্দ করে দেবে। নিয়ন্ত্রণকরবে। শাসন করবে। সেটাওকিন্তু সম্ভব হয়নি।
আমেরিকারযে ভিসা পলিসি, তাতেআমেরিকা যেভাবে বাংলাদেশকে দুষেছে, আজকে সেই জায়গাথেকে আমেরিকা সরে এসেছে। উল্টোবাইডেনের সঙ্গে হাসিনার বৈঠক পুরো পরিস্থিতিটাইবদলে দিয়েছে। ভারতও আমেরিকাকে এ ব্যাপারে যথেষ্টসমালোচনা করেছে। সব মিলিয়ে ফ্রান্সকিন্তু একটা তৃতীয় অবস্থাননিয়ে বাংলাদেশকে আরো শক্তিশালী করেদিল। যেভাবে আমেরিকা মানবাধিকার, নির্বাচনকেন্দ্রিক ভিসা পলিসি নিয়েপড়ে আছে, ফ্রান্স কিন্তুসে ব্যাপারে কিছু বলল না।উল্টো ফ্রান্স বাংলাদেশের পাশে দাঁড়াল। তারফলে আজ ফ্রান্সের ভূমিকায়গোটা দুনিয়ার কাছে ভারত-বাংলাদেশসম্পর্ক শুধু নয়, বাংলাদেশেরনিজস্ব অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রতিষ্ঠা পেল।
আগামীদিনে বাংলাদেশে নির্বাচন আসন্ন। শেখ হাসিনা জি২০ এর এই সাফল্যএবং ফ্রান্সের সঙ্গে এই নতুন চুক্তিকেমূলধন করে আগামী দিনেএক নতুন পথের পথিক হবেন এমনই প্রত্যাশা।