× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

ফ্রান্সের প্রধান রাজনৈতিক শক্তি এখন লে পেনের মুসলিম বিদ্বেষী আরএন

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
ফ্রান্সের প্রধান রাজনৈতিক শক্তি

ফ্রান্সের সংসদ নির্বাচনের প্রথম পর্বে মেরিন লে পেনের কট্টর ডানপন্থি দল ন্যাশনাল র‌্যালি (আরএন) জয়ী হয়ে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। আর এর মধ্য দিয়ে ফরাসি রাজনীতিতে প্রধান শক্তি হিসেবে অভিষেক ঘটেছে দলটির। ফ্রান্সের অনেকের কাছে বহুদিন ধরে অচ্ছুত হয়ে থাকা আরএন আগের যে কোনো সময়ের চেয়ে এখন ক্ষমতার সবচেয়ে কাছাকাছি আছে। যে দলটি বর্ণবাদী এবং মুসলিম বিদ্বেষের জন্য পরিচিত।

সোমবার ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, রোববারের ভোটে আরএন ও এর মিত্ররা ৩৪ শতাংশ ভোট পেয়েছে, ২৮ শতাংশ ভোট পেয়ে তাদের পরেই আছে বামপন্থিদের জোট নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) আর প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর মধ্যপন্থি টুগেদার অ্যালায়েন্স পেয়েছে মাত্র ২০ শতাংশ ভোট। এ ফলাফল মাখোঁর জন্য একটি বড় ধরনের বিপর্যয়। ফলাফল লে পেনের আরএনের সমর্থকদের মাঝে আনন্দের স্রোত বইয়ে দিয়েছে, তারা নেচেগেয়ে উল্লাস করছেন।

অভিবাসনবিরোধী ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমালোচক হিসেবে বেশ পরিচিত আরএন দল। তবে নির্বাচনের দুই পর্ব মিলিয়ে শেষ পর্যন্ত আরএন জয় পাবে কিনা, তা আগামী সপ্তাহের রান-অফ ভোটের আগের দিনগুলোতে হতে যাওয়া রাজনৈতিক সমঝোতার ওপর নির্ভর করছে। কিন্তু প্রথম রাউন্ডের ভোটের ফল থেকে যা দেখা যাচ্ছে, তাতে এ দলকে উল্টে দিতে অনেক বড় ব্যবধান লাগবে বলে বোঝা যাচ্ছে। এরই মধ্যে ফ্রান্সে লে পেনের আরএন দল প্রভাবশালী রাজনৈতিক শক্তি হিসেবে প্রকাশ পেয়েছে। তা সত্ত্বেও আগামী সপ্তাহে কী ঘটতে যাচ্ছে, তা এখন বেশ তাৎপর্যপূর্ণ। কারণ অতীতে আরএনকে ক্ষমতার বাইরে রাখতে মধ্য-ডান ও মধ্য-বামপন্থি দলগুলো জোট বেঁধেছিল।


এ ক্যটাগরির আরো খবর..