× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

ফোর-জিতে মিলছে না মানসম্মত সেবা

admin
হালনাগাদ: রবিবার, ৬ মে, ২০১৮

সুতীর্থ বড়াল: ফোর-জি প্রযুক্তি চালুর ২ মাস অতিবাহিত হলেও গ্রাহক পাচ্ছে না মান সম্মত সেবা । পূর্বের চেয়ে বাড়ছে করড্রপ ও নেটওয়ার্ক সমস্যা । সেবার মান নিয়ে চিন্তিত গ্রাহক । তবে অপারেটররা বলছে উন্নত সেবার লক্ষ্যে কাজ চলায় সাময়িক অসুবিধা দেখা দিতে পারে । কাজ শেষে ঠিক হয়ে যাবে ।

অপরদিকে গ্রাহকদেও সাথে কথা বলে জানা যায় থ্রি জি সেবা চালুর ৫ বছরেও সেবার মান নিয়ে মোটেই সন্তুষ্ট নয় তারা। খোদ রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে সেবার মান খুব বেশী ভালো নয় বলে অভিযোগ গ্রাহকদের।

এ বছরের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ফোর জি সেবা চালু করে দেশের তিনটি অপারেটর । রাজধানীতেই মিলছে না ফোর জি,র মান সম্মত সেবা । সীম কোম্পানীগুলো মুনফার আশায় গ্রাহদের বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপনে আকৃষ্ট করলেও আদৌ কাঙ্খিত সেবা দিতে ব্যর্থ হচ্ছে তারা । এমটাই অভিযোগ বিভিন্ন শ্রেণির ফোর জি, গ্রাহকদের ।

এবছরের মধ্যে বিভাগীয় শহর এবং ৩ বছরে সারাদেশে ফোরজি চালুর নির্দেশনা রয়েছে বিটিআরসি’র। এর বাইরে একক কলরেট সহ দাম ইন্টারনেটের দাম নির্ধারণে কাজ করছে টেলিযোগযোগ মন্ত্রণালয়।

ফোরজির নূন্যতম গতি ৫ এমবিপিএস। কিন্তু গ্রাহকের তুলনায় অপারেটরগুলো কম তরঙ্গ ব্যবহার করায় মানসম্মত সেবা মিলছেনা বলছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।আইটি বিশেষজ্ঞরা বলছে থ্রি জি সেবা সঠিকভাবে রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নিশ্চিত করতে হবে । গ্রাহক থ্রি জি সেবায় সন্তুষ্ট হলেই ফোর জি গ্রহন করবে ব্যাপক হারে ।


এ ক্যটাগরির আরো খবর..