× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

ফোন করে প্রধানমন্ত্রীকে গালিগালাজ, তরুণী আটক

admin
হালনাগাদ: রবিবার, ১ অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের জেলা প্রশাসককে ফোন করে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করার অপরাধে শিলা খাতুন (২৪) নামে এক তরুণীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে শহরের স্টেশন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক শিলা খাতুন নাটোরের সিংড়া উপজেলার কলম পালপাড়া গ্রামের রহিম মিয়ার মেয়ে।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুনের সরকারি মোবাইল নম্বরে ফোন করে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেন শিলা খাতুন।

প্রথমে বিষয়টি নজরে না আনলেও পরে ওই মেয়েটি আবারও জেলা প্রশাসককে ফোন করে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেন। পরে জেলা প্রশাসক বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবগত করলে গোয়েন্দা পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধমে তার অবস্থান শনাক্ত করে। সেই সূত্র ধরেই রোববার দুপুর ১২টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় তার ভাড়া বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, আটক শিলা খাতুন পূজামণ্ডপ থেকে ফোন নম্বর নিয়ে গত ২৯ সেপ্টেম্বর রাতে ফোন করে। এ সময় প্রধানমন্ত্রী সম্পর্কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে ফোন কেটে দিলে পুনরায় ফোন দিয়ে গালিগালাজ করে। বিষয়টি পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারকে জানালে মোবাইল ফোন ট্র্যাকিং করে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। নিয়মিত মামলা অথবা ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..